200MP ক্যামেরা, 7500mAh ব্যাটারি এবং 16GB RAM সহ লঞ্চ হল OPPO Find X9 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আজ ওপ্পো তাদের নতুন টেকনোলোজি সহ ‘ফাইন্ড এক্স9’ সিরিজ পেশ করেছে। শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার সহ OPPO Find X9 এবং OPPO Find X9 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে লঞ্চ হওয়া নতুন স্মার্টফোনগুলির আগামী মাস থেকে সেল শুরু হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সিরিজের OPPO Find X9 Pro স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO Find X9 Pro 5G স্মার্টফোনটিতে 2772 × 1272 পিক্সেল রেজোলিউশন এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্টেড 6.78 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটিতে 120Hz রিফ্রেশ রেট, 3600nits পিক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং 450PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনে Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

OPPO Find X9 Pro স্মার্টফোনটি লেটেস্ট Android 16 OS এবং ColorOS 16 ইন্টারফেস সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 4.21GHz ক্লক স্পীডযুক্ত MediaTek এর নতুন ও শক্তিশালী Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Arm G1-Ultra GPU রয়েছে।

জানিয়ে রাখি OPPO Find X9 Pro স্মার্টফোনটিতে 36,344.4mm² কুলিং ডিসপেশন এরিয়া রয়েছে। নতুন ওপ্পো স্মার্টফোনটি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে খুব সহজেই দ্রুত অ্যাপ ওপেনিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং দ্রুত ডেটা ট্রান্সফার করা সম্ভব হয়। OPPO Find X9 Pro স্মার্টফোনে Oppo এর Trinity Engine ফিচার রয়েছে, যা হেভি প্রসেসিং চলাকালীন পারফরমেন্স মেন্টেন করতে এবং পাওয়ার এফিশিয়েন্সি বজায় রাখতে সাহায্য করে। এর ফলে স্মার্টফোনটি অতিরিক্ত গরম হয় না।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X9 Pro 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 7,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি থার্ড জেনারেশন Silicon-Carbon ব্যাটারি, কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 বছরে 80% পর্যন্ত ব্যাটারি হেলথ বজায় থকবে। বড় ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 80W SUPERVOOC ওয়্যার্ড চার্জিং, 50W AIRVOOC ওয়্যারলেস চার্জিং, এবং 10W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Find X9 Pro স্মার্টফোনটিতে 200MP টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা রয়েছে। একইসঙ্গে ব্যাক প্যানেলে F/1.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT828 OIS সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং একটি True Color সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Oppo Find X9 Pro স্মার্টফোনটিতে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। কনেক্টিভিটির জন্য স্মার্টফোনে NFC, Wi-Fi 7, Bluetooth 6.0, এবং USB 3.2 Gen 1 মতো ফিচারগুলি রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে AI LinkBoost ফিচার রয়েছে, এটি প্রতিটি এলাকায় উন্নত নেটওয়ার্ক কনেক্টিভিটি পেতে সাহায্য করে। জানিয়ে রাখি Find X9 Pro স্মার্টফোনটি 5 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে।

আগামী মাসে কোম্পানি তাদের Oppo Find X9 সিরিজ ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট বা সেল ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে এই সিরিজ ভারতে সেল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here