iQOO ভারতে তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15 এর লঞ্চ সম্পর্কে জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে এই ফোনটি ভারতে পেশ করা হবে। জানিয়ে রাখি আগামী 20 অক্টোবর এই ফোনটি চীনে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত এই ফোনটির স্পেসিফিকেশন টিজ করা হচ্ছে। এই ফোনটি চীনের মডেলের স্পেসিফিকেশন সহই ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কেমন হবে এই ফোনটি।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। তবে iQOO 15 ফোনটি নভেম্বর মাসেই ভারতে পেশ করা হবে। ফোনটি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। নিচে দেওয়া টিজারে ফোনটি আংশিকভাবে দেখা গেছে। ছবিতে অরেঞ্জ কালারের একটি বড় ক্যামেরা মডিউল দেখানো হয়েছে। লঞ্চের আগেই এই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। এই ফোনটি এই বছরের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোনের তালিকায় স্থান করে নিতে পারে।
A new chapter in flagship performance, coming soon! #iQOO15 #BeTheGOAT pic.twitter.com/pst7W8Wahx
— Nipun Marya (@nipunmarya) October 16, 2025
iQOO 15 ফোনটি একটি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট যোগ করা হবে। এর সঙ্গেই আপগ্ৰেডেড Q3 গেমিং চিপ দেওয়া হবে। এর ফলে 2K রেজোলিউশনে 144fps গেমিং সাপোর্ট পাওয়া যাবে। ইউজাররা অসাধারণ ভিজুয়াল কোয়ালিটি উপভোগ করতে পারবেন।
গেমিং এবং হেভি মাল্টি টাস্কিঙের সময় iQOO 15 ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে 8K ভেপার চেম্বার ডোম কুলিং সিস্টেম দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে এই নতুন সিস্টেম আগের মডেলের তুলনায় 47% ভালো হীট ডিসিপেশন দিতে সক্ষম। সবচেয়ে বড় কথা iQOO 15 ফোনের VC হীট সিঙ্ক iPhone 17 Pro Max ফোনের চেয়ে তিনগুণ বেশি বড়।
iQOO 15 ফোনে 6.85 ইঞ্চির 2K 8T LTPO Samsung “Everest” প্যানেল যোগ করা হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটির ভিজুয়াল এক্সপেরিয়েন্স গেমিং এবং মাল্টিমিডিয়া উভয়ের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15 ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 7,000mAh এর চেয়ে বড় ব্যাটারি পাওয়া যাবে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69 রেটিং থাকবে। এছাড়াও এই ফোনে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।
যারা শক্তিশালী পারফরমেন্স, অসাধারণ ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ করেন মূলত তাদের টার্গেট করেই iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে। ভারতের বাজারে OnePlus 15, realme GT 8 Pro এবং Xiaomi 17 সিরিজের ফোনগুলির সঙ্গে iQOO 15 ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। তবে ফোনটি লঞ্চের পরই বোঝা যাবে এটি কতটা শক্তিশালী।
যারা দুর্দান্ত গেমিং পারফরমেন্স, অ্যাডভান্স কুলিং সিস্টেম এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য iQOO 15 ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠবে।










