Xiaomi এর সাব-ব্র্যান্ড রেডমি টেক জগতে তাদের K90 সিরিজের অধীনে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনদুটি REDMI K90 এবং REDMI K90 Pro Max নামে চীনের বাজারে পেশ করা হয়েছে। এই দুটি 5G ফোনে Bose স্পিকার দেওয়া হয়েছে এবং সিরিজের প্রো ম্যাক্স মডেলে 2.1 চ্যানেল স্পিকার যোগ করা হয়েছে 16GB RAM সহ এই 5G ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
REDMI K90 Pro Max ফোনের স্পেসিফিকেশনে
REDMI K90 Pro Max ফোনে কোয়ালকমের লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এই ফোনে নতুন GEX মডিউল সহ ইন্ডিপেন্ডেন্ট গ্ৰাফিক্স চিপ D2 দেওয়া হয়েছে এবং এর সঙ্গেই Adreno 840 GPU যোগ করা হয়েছে। এই ফোনে কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে বড় 6700mm² হীট ডিসপ্যানশন এরিয়া রয়েছে।
চীনে এই ফোনটি 16GB পর্যন্ত LPDDR5X RAM ও 1TB পর্যন্ত UFS 4.1 storage সহ মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য REDMI K90 Pro Max ফোনে 7560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 100W ওয়্যার্ড চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।
REDMI K90 Pro Max 5G ফোনে 2608 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির 2K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই 12-bit AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2560Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে 3D Ultrasonic ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য REDMI K90 Pro Max 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.67 অ্যাপার্চারযুক্ত 50MP 1/1.31″ Light Fusion 950 সেন্সরের সঙ্গে 50MP 102° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল OV50M লেন্স এবং f/3.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP 5x পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
REDMI K90 ফোনের স্পেসিফিকেশনে
REDMI K90 ফোনে 2510 x 1156 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 2K ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2560Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 3500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে 3D আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনটি Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়াও এই ফোনে IP68 রেটিং ও ইনফ্রারেড সেন্সরের পাশাপাশি Wi-Fi 7 এবং Bluetooth 5.4 দেওয়া হয়েছে।
REDMI K90 ফোনে Snapdragon 8 Elite প্রসেসর এবং Adreno 830 GPU যোগ করা হয়েছে। এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 100W ফাস্ট চার্জিং ফিচার এবং 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য REDMI K90 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP OIS Light Fusion 800 সেন্সর, 8MP 120° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 2.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে।
REDMI K90 সিরিজের দাম
REDMI K90 5G ফোনের 12GB RAM+ 256GB স্টোরেজ সহ বেস মডেল 2599 yuan অর্থাৎ প্রায় 32 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 16GB + 1TB টপ মডেলের দাম রাখা হয়েছে 3999 yuan অর্থাৎ প্রায় 49 হাজার টাকা। REDMI K90 Pro Max ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 1TB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 3999 yuan (প্রায় 49 হাজার টাকা) এবং 5299 yuan (প্রায় 65 হাজার টাকা)।
ভারতের বাজারে REDMI K90 সিরিজ লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে। চীনে লঞ্চ হওয়া REDMI K90 এবং K90 Pro Max স্মার্টফোনগুলিই ভারতে POCO F8 এবং POCO F8 Ultra নামে লঞ্চ করা হতে পারে।












