গ্লোবাল মার্কেটে OPPO লঞ্চ করল ColorOS 16, জেনে নিন ফিচার এবং আপডেট শিডিউল

OPPO অফিসিয়ালি তাদের Android 16 বেসড নতুন ইউজার ইন্টারফেস ColorOS 16 পেশ করে দিয়েছে। গ্লোবাল মার্কেটে Find X9 সিরিজের সঙ্গে এটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটি Smart & Smooth ট্যাগলাইন সহ পেশ করা হয়েছে এবং এটিকে আজ পর্যন্ত সবচেয়ে স্মুথ, ইন্টেলিজেন্ট ও ভালো অপ্টিমাইজড ইন্টারফেস বলে জানানো হয়েছে। নতুন ColorOS 16 এর ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স, ক্যামেরা, কানেক্টিভিটি ও সিকিউরিটি সহ সব ‍ক্ষেত্রেই আপডেট করা হয়েছে।

ColorOS 16 ভিজুয়াল ইঞ্জিনে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে। নতুন Luminous Rendering Engine এখন ইন্টিগ্ৰেটেড seamless আর্কিটেকচারে কাজ করে, এটি সিস্টেম মডিউলের মধ্যে দূরত্ব কমায়। অর্থাৎ এখন থেকে স্ক্রলিং, ট্যাপিং ও অ্যাপ ট্রানজিশন করার সময় ইউজারদের কখনোই ল্যাগের সম্মুখীন হতে হবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইঞ্জিনের মাধ্যমে অ্যাপের টাচ রেসপন্সিভনেসের ক্ষেত্রে 40 শতাংশ এবং স্ক্রলিং স্টেবিলিটির ক্ষেত্রে 52 শতাংশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এর ফলে সিস্টেম আরও ফাস্ট এবং রেসপন্সিভ হয়ে উঠবে।

ColorOS 16 এর সিস্টেম অ্যানিমেশনে অনেকটাই আপগ্রেড দেখা যাবে। প্রতিটি অ্যাপ, স্ক্রিন এবং ট্রানজিশনের ক্ষেত্রে এখন থেকে এক‌ই রকম ভিজুয়াল ফ্লো দেখা যাবে, এর ফলে ফোনটির প্রত্যেক মুভমেন্ট ন্যাচারাল ও রিয়েল মনে হয়। অ্যাপ সুইচ থেকে শুরু করে ফটো ওপেন বা সেটিংস স্ক্রল সবকিছুই আরও স্মুথ ও জীবন্ত হয়ে উঠেছে।

কোম্পানি তাদের ColorOS 16 এ Trinity Engine নামের নতুন পারফরমেন্স সিস্টেম যোগ করেছে। এই ইঞ্জিন চিপ লেভেলে Dynamic Frame Sync টেকনোলজির মাধ্যমে হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়কে আরও ব্যালেন্সড পদ্ধতিতে কাজ করতে সাহায্য করবে। এর ফলে গেমিং পারফরমেন্স আরও ভালো হ‌ওয়ার পাশাপাশি হীটিং ও ব্যাটারি খরচ‌ও কম হবে। কোম্পানি জানিয়েছে সিস্টেম স্টেবিলিটির ক্ষেত্রে 37 শতাংশ উন্নতি হয়েছে এবং ওভারহীটিং ছাড়াই টানা তিন ঘন্টা পর্যন্ত 4K ভিডিও রেকর্ড করা যাবে।

ColorOS 16 এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ল্যাগ, ফ্রিজ বা ক্র্যাশ জাতীয় সমস্যা না হয়। কোম্পানি এটিকে Six Zero Compromises নাম দিয়েছে। অর্থাৎ এতে ল্যাগ, ডিলে, মিসলঞ্চ, ফ্রিজ হবে না। ইন্টারফেস পরিবর্তন থেকে মাল্টি টাস্কিং সব ‍ক্ষেত্রেই স্টেবল এবং ফাস্ট এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

জানিয়ে রাখি এই ইন্টারফেস অ্যান্ড্রয়েড ডিভাইসের সীমা মুছে দিয়েছে। ফোন কানেক্ট ফিচারের মাধ্যমে ওপ্পো এবং আইফোন ডিভাইসের মধ্যে সহজেই কল, ম্যাসেজ এবং নোটিফিকেশন সিঙ্ক করার সুযোগ করে দেয়। এছাড়াও টাচ টু শেয়ারের সাহায্যে একটি ট্যাপের মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে ফটো বা ভিডিও শেয়ার করা যাবে। রয়েছে পিসি কানেক্ট ফিচার, এর সাহায্যে ম্যাক ডিভাইসে ওপ্পো ফোন মিরর করে বড় স্ক্রিনে ফোনের অ্যাপ ব্যাবহার করা যাবে। এছাড়াও Clipboard Sharing ফিচারের মাধ্যমে এক ডিভাইসের কপি করা কন্টেন্ট অন্য ডিভাইসে পেস্ট করা যাবে।

ColorOS 16 এর Aqua Dynamics ফিচার ইউজারদের এক্সপেরিয়েন্স আরও ইন্টার‌অ্যাক্টিভ করে তুলবে। এই ফিচার স্ক্রিনে লাইভ স্পোর্টস স্কোর, রাইড স্ট্যাটাস, কাউন্টডাউন এবং রিয়েল টাইম অ্যালার্ট শো করে। অর্থাৎ অ্যাপ ওপেন না করেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে নতুন ColorOS 16 এ বেশ কিছু এআই ফিচার যোগ করা হয়েছে। এআই মাইন্ড স্পেস ফোনের ফাইল, নোট এবং ইমেজ অটোমেটিক্যালি ক্যাটাগরাইজ করতে সক্ষম। অপরদিকে এআই মাইন্ড অ্যাসিস্ট্যান্ট দ্রুত প্রশ্নের উত্তর এবং সাজেশন দিতে পারে। এর ফলে ম্যানুয়াল সার্চ করার প্রয়োজন পড়ে না।

এতে গুগল জেমিনি লাইভ ইন্টিগ্রেশন করা হয়েছে, ফলে ইউজাররা রিয়েল টাইম গুগলের এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলতে, স্ক্রিন শেয়ার করতে এবং যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন।

ColorOS 16 এ AI Portrait Glow, Master Cut এবং Motion Photo Collage এর মতো বিভিন্ন টুল যোগ করা হয়েছে। Portrait Glow ফিচার ছবির লাইটিং ঠিক করে, Master Cut ফিচার ভিডিও এডিটিঙের সময় স্পীড, ক্রপিং ও 4K এক্সপোর্টের মতো প্রফেশনাল সুবিধা দেয়। Motion Photo Collage এর মাধ্যমে মোশন শটগুলি সুন্দর সিনেম্যাটিক কোল্যাজে পরিণত করা যায়।

ColorOS 16 লুকের পাশাপাশি কাজের দিক থেকেও যথেষ্ট উল্লেখযোগ্য। AI Recording ফিচার রিয়েল টাইম ট্রান্সক্রিপশন দিতে এবং স্পিকার চিনতে সক্ষম। এআই রাইটার ছোট টেক্সট থেকে ব্লগ, মেইল বা ডকুমেন্ট বানাতে পারে। এছাড়া AI Notes Assistant এর মাধ্যমে নোটস সোয়াইপ বা ড্র্যাগ করে সহজেই রিঅর্গানাইজ করা যায়।

ColorOS 16 এর নতুন ইন্টারফেস আগের চেয়ে বেশি রিয়েলিস্টিক এবং ন্যাচারাল দেখতে। লাইট শ্যাডো আইকন এবং লুমিনাস মোশন এফেক্টের দৌলতে ইন্টারফেসে ডেপ্থ ও স্মুথ ট্রানজিশন পাওয়া যায়। Flux Themes ফিচারের মাধ্যমে ইউজাররা AI Dynamic Depth ও AI Text Generation ব্যাবহার করে পার্সোনালাইজড ওয়ালপেপার তৈরি করতে পারবেন।

ColorOS 16 এর সিকিউরিটি ফিচার আগের চেয়ে আরও বেশি মজবুত করা হয়েছে। নতুন OPPO Lock ফিচারে Call to Lock, Dual Verification ও Chip-Level Deep Lock এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য সুবিধা যোগ করা হয়েছে। এর ফলে ফোন হারিয়ে গেলেও ডেটা সুরক্ষিত থাকবে। এছাড়া Private Computing Cloud টেকনোলজি ইউজারদের ডেটা শুধুমাত্র ওপ্পো প্রাইভেট সার্ভারে প্রসেস করে এবং খেয়াল রাখে যাতে অন্য কোনো বাইরের সার্ভারে না পৌঁছায়।

কোম্পানি জানিয়েছে আগামী মাস অর্থাৎ 2025 সালের নভেম্বর মাস থেকে ColorOS 16 এর আপডেট শুরু হবে। প্রথমে Find এবং Reno সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে এই আপডেট পাওয়া যাবে। এরপর 2025 সালের ডিসেম্বর মাস এবং 2026 সালের প্রথম কোয়ার্টারে অন্যান্য মডেলের জন্য রোল‌আউট শুরু করা হবে।

নভেম্বর মাসে Find N5, Find N3, Find X8 Pro, Reno14 Pro 5G, Reno14 Diwali Edition এবং Pad 3 Pro ফোনগুলি আপডেট করা হবে। এরপর ডিসেম্বর মাসে Find N2 Flip এবং K13 Turbo সিরিজে এই আপডেট পাওয়া যাবে। এছাড়া 2026 সালের প্রথম কোয়ার্টারে Reno12, Reno11, F31 ও K সিরিজের ফোনগুলিতে ColorOS 16 আপডেট দেওয়া হবে।

ওপ্পো ইউজাররা ColorOS 16 ইউজার ইন্টারফেসে ডিজাইনের পাশাপাশি পারফরমেন্স, ক্যামেরা, AI এবং সিকিউরিটি সহ বিভিন্ন সেগমেন্টে উল্লেখযোগ্য আপগ্রেড উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here