চীনের বাজারে ভিভো তাদের Vivo X300 সিরিজ লঞ্চের পর, এবার কোম্পানি গতকাল রাতে গ্লোবাল মঞ্চে এই সিরিজ পেশ করেছে। ভারতর বাজারে এই সিরিজের Vivo X300 এবং Vivo X300 Pro স্মার্টফোনগুলি নভেম্বর মাসে লঞ্চ করা হবে। তবে Vivo X300 সিরিজ ভারতীয় ইউজারদের কিছুটা নিরাশ করতে পারে। চীনের তুলনায় এই সিরিজের স্মার্টফোনগুলি কিছুটা ডাউনগ্রেটেড হতে পারে এবং ভারতে ছোট ব্যাটারি ও লিমিটেড কালার অপশনে পেশ করা হতে পারে।
চীনের Vivo X300 স্মার্টফোনটিতে 6,040mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে কোম্পানি এই স্মার্টফোনটি গ্লোবাল বাজারে ছোট ব্যাটারি সহ লঞ্চ করেছে। Vivo X300 স্মার্টফোনটির গ্লোবাল মডেলে 5,360mAh battery ব্যাটারি দেওয়া হয়েছে। চীনের মডেলের তুলনায় ইউরোপীয় মডেলে 680mAh ক্যাপাসিটি কম দেওয়া হয়েছে। এই গ্লোবাল মডেলই ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ভারতে Vivo X300 স্মার্টফোনটি ছোট ব্যাটারি সহ পেশ করা হতে পারে।
ব্যাটারি ছাড়াও Vivo X300 স্মার্টফোনটির কালার অপশনের জন্যও ভারতীয় ইউজারদের আপস করতে হতে পারে। আমরা এক্সক্লুসিভলি জানতে পেরেছি এই স্মার্টফোনটি ভারতে Red, Blue ও Black তিনটি কালার অপশনে পেশ করা হবে। তবে চীন এবং গ্লোবাল বাজারে স্মার্টফোনটি black, Purple, Blue এবং Pink কালার অপশনে লঞ্চ করা হয়েছে। ভারতে পার্পল কালার লঞ্চ করা হবে না এবং পিঙ্ক কালারের পরিবর্তে রেড কালার থাকবে।
Vivo X300 স্মার্টফোনটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 4.21GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডের উপর নির্ভর করে OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। একইভাবে চার্জিঙের জন্য স্মার্টফোনটিতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Vivo X300 ফোনটি একটি কমপ্যাক্ট স্মার্টফোন। স্মার্টফোনটিতে 6.31 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট BOE Q10+ OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4500nits ব্রাইটনেস এবং 2169Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই স্মার্টফোনটি আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার সহ লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo X300 স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনটির ক্যামেরা সেটআপে 200 মেগাপিক্সেল Samsung HPB সেন্সর, 50 মেগাপিক্সেল LYT602 পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর দেওয়া হয়েছে।
এই ক্যামেরা সিস্টেমে Zeiss লেন্স এবং একইসঙ্গে একটি ডেডিকেটেড V3+ ইমেজিং চিপ রয়েছে। একইভাবে সেলফির জন্য স্মার্টফোনে 50 মেগাপিক্সেল Samsung JN1 ফ্রন্ট সেন্সর যোগ করা হয়েছে। Vivo X300 Pro স্মার্টফোনটিতেও MediaTek Dimensity 9500 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে Armor Glass প্রোটেকশন যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনটির ক্যামেরা সেটআপে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 50MP সেন্সর যোগ করা হয়েছে।পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6,510mAh ব্যাটারি রয়েছে এবং চার্জিঙের জন্য 90W ওয়্যার্ড, 40W ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।












