মোবাইল ফটোগ্রাফি জগতে আলোড়ন সৃষ্টি করবে Vivo X300 Pro! ভারতীয় মডেলে পাওয়া যাবে বিশেষ Telephoto ফিচার

ভারতীয় টেক প্রেমীরা অধীর আগ্রহে Vivo X300 সিরিজের জন্য অপেক্ষা করছে। প্রথমে চীনে এবং পরে গ্লোবাল বাজারে লঞ্চের পর নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতেই ভারতের বাজারে Vivo X300 সিরিজটি লঞ্চ করা হবে। গতকালই আমরা সিরিজের Vivo X300 এবং Vivo X300 Pro ফোনের ভারতীয় কালার মডেল সম্পর্কে জানিয়েছিলাম। এবার আজ আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি Pro মডেলে ইন্ডিয়া এক্সক্লুসিভ Telephoto Bird Shots Feature ফিচার লঞ্চ করতে পারে।

Telephoto Bird Shots Feature থাকবে, যা পাখিদের সুন্দর ফটো ক্যাপচার করার জন্য ডিজাইন করা হয়েছে। ইন্ডাস্ট্রির সোর্সের বক্তব্য অনুযায়ী ভারতের প্রথম Vivo X300 Pro ফোনটিতে এই ডেডিকেটেড ফিচার দেওয়া হবে। এই ফিচারের মাধ্যমে 10x zoom সহ কোয়ালিটি খারাপ না করেই দূর থেকে কোনো অবজেক্টের ফটো তোলা যাবে। যারা ঘুরতে বেড়ালে বা পিকনিকের সময় পাখির ছবি তুলতে ভালবাসেন, এই স্পেশাল ফিচার সেইসব ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

Vivo X300 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে f/1.57 অ্যাপার্চারযুক্ত 50MP Gimbal-Grade প্রাইমারি LYT828 OIS সেন্সর, f/2.67 অ্যাপার্চারযুক্ত 200MP টেলিফটো লেন্স এবং f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। জানিয়ে রাখি একইসঙ্গে কোম্পানির এই ফোনটিতে ZEISS Mirotar লেন্স এবং একটি ডেডিকেটেড V3+ ইমেজিং চিপ দেওয়া হয়েছে।

সিরিজের Vivo X300 এবং X300 Pro ফোনদুটিতে 4.21GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। উভয় মডেলে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

এই কমপ্যাক্ট Vivo X300 ফোনটিতে 6.31 ইঞ্চির স্ক্রিন রয়েছে। অন্যদিকে X300 Pro মডেলে 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় ফোনেরই BOE Q10+ OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ডিসপ্লেটিতে Armor Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 Pro 5G ফোনে 6,510mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে চীনের Vivo X300 মডেলটি 6,040mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল, তবে গ্লোবাল মডেল 5,360mAh ব্যাটারি পেশ করা হয়েছে। এবার ভারতীয় মডেলে কত ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হবে তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। এই ফোনদুটিতে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরুতেই Vivo X300 সিরিজ সেল করা হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে Vivo X300 ফোনটি Red, Blue এবং Black তিনটি কালার অপশনে সেল করা হবে। অন্যদিকে Vivo X300 Pro ফোনটি Black, Blue এবং Pink কালার অপশনে লঞ্চ করা হবে। তবে বর্তমানে সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। Vivo X300 সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে আসা মাত্রই আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here