4,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত হবে ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা LG W সিরিজের স্মার্টফোন, ভারতেও হবে লঞ্চ

LG জানিয়ে দিয়েছে তারা ভারতে একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই নতুন সিরিজ LG W নামে পেশ করবে যা অত্যন্ত কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত হবে। LG W সিরিজের আগামী স্মার্টফোনগুলিকে Samsung এর Galaxy M ও Galaxy A সিরিজ এবং Xiaomi ও Realme এর মতো ব্র‍্যান্ডের জন্য কড়া প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। এবার LG W সিরিজের স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এমন তথ্য জানা গেছে যা সত্যিই একে ভারতীয় স্মার্টফোন মার্কেটের গেম চেঞ্জার করে তুলবে।

ভারতে লঞ্চ হলো Samsung Galaxy M40, ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে এতে আছে 6 জিবি র‍্যাম

LG India তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের আগামী স্মার্টফোন সিরিজের জন্য প্রোডাক্ট পেজ বানিয়েছে। এই প্রোডাক্ট পেজে দেওয়া ফোনের ফোটো থেকে ফোনের ডিজাইন ও কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। LG তাদের আগামী W সিরিজের স্মার্টফোন 4,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করতে পারে।

প্রসেসর
ব‍্যাটারী সম্পর্কিত তথ্য ছাড়া আরও জানা গেছে LG W সিরিজের স্মার্টফোন অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে। এর সঙ্গে প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এই ফোনের চিপসেট 12 এন‌এম টেকনিকে তৈরি হবে এবং এটি 64 বিট আর্কিটেকচার প্রসেসিঙে কাজ করবে।

স‍্যামসাং সামার সেলে পাওয়া যাচ্ছে Galaxy A9 ও Galaxy M সিরিজের ওপর বড়ো ডিসকাউন্ট

ডিজাইন
LG তাদের আগামী W সিরিজের স্মার্টফোন ট্রেন্ডে চলা ওয়াটারড্রপ নচ ডিজাইনের সঙ্গে পেশ করবে। ফোটোয় দেখা গেছে ফোনটি বেজল লেস ডিজাইনে তৈরি এবং এর ওপরের দিকে দেওয়া নচের মধ্যে সেলফি ক‍্যামেরা সেন্সর অবস্থিত। এই নচের ঠিক ওপরই স্পীকার দেওয়া হয়েছে। LG W সিরিজের এই স্মার্টফোন অ্যান্টেনা ব‍্যান্ড ডিজাইনে তৈরি দেখানো হয়েছে। কোম্পানির এই আগামী স্মার্টফোন ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত হবে।

LG W সিরিজের ব‍্যাক প‍্যানেলে ওপরে বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে এল‌ইডি ফ্ল‍্যাশ অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হয়েছে। LG এর এই ফোনের ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেখা গেছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটনের সঙ্গে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে।

যদি আপনার ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকে তবে আপনি পড়বেন এই পাঁচটি সমস্যায়

ট্রিপল ক‍্যামেরা
LG W সিরিজের সবচেয়ে বড়ো বিশেষত্ব এই ফোনের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপকে মনে করা হচ্ছে। কোম্পানি তাদের নতুন সিরিজে অত্যন্ত কম দামে ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন আনতে চলেছে। এই ক‍্যামেরা সেট‌আপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিকযুক্ত হবে। এতে একটি প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি টেলিফোটো লেন্স দেওয়া হবে। এই ক‍্যামেরা সেট‌আপ পোর্ট্রেট মোড ও নাইট মোডের মতো অ্যাডভান্স ফিচারযুক্ত হবে।

LG তাদের আগামী W সিরিজে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনগুলির নাম জানা যায়নি। তবে ওয়েবসাইট থেকে জানা গেছে কোম্পানি তাদের আগামী স্মার্টফোন গ্ৰিন, ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে।

32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হলো Honor 20i, জেনে নিন দাম

প্রসঙ্গত LG W সিরিজ মূলত ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। স‍্যামসাং যেমন তাদের Galaxy M সিরিজ শুধুমাত্র ভারতে সেল করে তেমনই LG তাদের W সিরিজ ভারতের জন্য বিশেষ ভাবে আনছে। LG এর এই আগামী স্মার্টফোন শুধুমাত্র শপিং সাইট আমাজনে বিক্রি করা হবে এবং ফোনটি এই শপিং সাইটে লিস্টেড‌ও করে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here