ভারতে Realme তাদের নতুন ফ্ল্যাগশিপ Realme GT 8 Pro এবং Realme GT 8 Pro Dream Edition স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির স্মার্টফোনটিতে Ricoh-tuned ক্যামেরা এবং নতুন 3nm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফ্লিপকার্ট এবং Realme এর ওয়েবসাইট সহ অন্যান্য রিটেইলস আউটলেটের মাধ্যমে স্মার্টফোনগুলি সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme GT 8 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
ভারতে Realme GT 8 Pro স্মার্টফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 72,999 টাকা থেকে শুরু হয়েছে। অন্যদিকে টপ মডেলটি 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 78,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে Realme GT 8 Pro Dream Edition স্মার্টফোনটি শুধুমাত্র 16GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 79,999 টাকা দামে পেশ করা হয়েছে। Realme GT 8 Pro স্মার্টফোনটি Diary White এবং Urban Blue কালার অপশনে সেল করা হবে। অন্যদিকে Dream Edition স্মার্টফোনটি বিশেষ টেক্সচারড Aston Martin লোগো সহ প্রিমিয়াম ডিজাইনে লঞ্চ করা হয়েছে।
আগামী 25 নভেম্বর থেকে 29 নভেম্বরের মধ্যে Realme GT 8 Pro এবং Realme GT 8 Pro Dream Edition স্মার্টফোনদুটি সেল শুরু হবে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসাবে ফ্রি ডেকো সেট, 5,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 6 মাসের EMI পাওয়া যাবে। অন্যদিকে Dream Edition স্মার্টফোনটিতে ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে না। তবে ইউজারদের জন্য 12 মাসের EMI অপশন জারি করা হয়েছে।
Realme GT 8 Pro স্মার্টফোনটিতে 6.79 ইঞ্চির QHD+ BOE Q10 Flexible AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, HDR সাপোর্ট, 100% DCI-P3 কালার গামুট এবং 2000 নিটস HBM ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে 1.07 বিলিয়ন কালার, 508ppi পিক্সেল ডেনসিটি ও Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
Realme GT 8 Pro স্মার্টফোনটিতে 4.60GHz ক্লক স্পীডযুক্ত নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে Adreno 840 GPU, 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজ রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 7,000 sq mm এরিয়া ভেপার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটি Android 16 এবং Realme UI 7.0 সহ লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Realme GT 8 Pro স্মার্টফোনটিতে Ricoh GR-tuned ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP Sony IMX906 OIS প্রাইমারি ক্যামেরা, 120x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 200MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। স্মার্টফোনটিতে স্লো–মোশন, টাইম–ল্যাপ্স, প্যানোরামা, ডুয়েল–ভিউ ভিডিও, এবং Google Lens সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। রেয়ার ক্যামেরা 4K 60fps স্পীডে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই নতুন স্মার্টফোনটি swappable rear camera module ফিচার রয়েছে। এর ফলে ইউজাররা চাইলেই ক্যামেরা আয়ল্যান্ডের ডিজাইন পরিবর্তন করতে পারবেন।
Realme GT 8 Pro স্মার্টফোনটিতে বড় 7,000mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 120W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Realme GT 8 Pro স্মার্টফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66, IP68 এবং IP69 রেটিং রয়েছে। স্মার্টফোনটির ওজন 214 গ্রাম এবং ডায়মেনশন 161.80 × 76.87 × 8.20mm। কনেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে 5G, Wi-Fi, Bluetooth 6.0, NFC, USB Type-C, GPS, NavIC, GLONASS, Galileo এবং BeiDou ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে প্রোক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কালার টেম্পারেচার সেন্সর, ই-কম্পাস, অ্যাক্সিলেরোমিটার, জাইরোস্কোপ এবং হল সেন্সর সহ বিভিন্ন ফিচার রয়েছে।
শক্তিশালী প্রসেসর, 200MP টেলিফটো ক্যামেরা, স্ব্যাপেবল ক্যামেরা ডিজাইন এবং 7,000mAh ব্যাটারির দিক দিয়ে ফ্ল্যাগশিপ সেগমেন্টে Realme GT 8 Pro স্মার্টফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। যারা হাই-এন্ড পারফরমেন্স, প্রিমিয়াম ফটোগ্রাফি এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Realme GT 8 Pro স্মার্টফোনটি একটি ভালো অপশন। এই স্মার্টফোনটি iQOO 15, OnePlus 15 এবং Xiaomi 17 Pro স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। রিয়েলমি ফ্যান এবং উপরোক্ত ফিচারগুলি পছন্দ হলে ইউজাররা স্মার্টফোনটি কিনতে পারেন।












