লঞ্চের আগেই প্রকাশ্যে এল Redmi 15C 5G ফোনের ভারতীয় দাম, থাকবে 6000mAh ব্যাটারি এবং 8GB RAM

খুব তাড়াতাড়ি ভারতে Redmi 15C 5G ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে, কারণ লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়া সাইটে টিপস্টার অভিষেক যাদব আপকামিং ফোনের ভারতীয় দাম এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানিয়েছে। জানিয়ে রাখি আগেই ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল। তাই ভারতের বাজারেও ফোনটি গ্লোবাল মডেলের স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। নিচে আপকামিং Redmi 15C 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

টিপস্টারের বক্তব্য অনুযায়ী Redmi 15C 5G ফোনটি ভারতে চীনের মতো একই স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এতে 4GB+128GB, 6GB+128GB এবং 8GB+128GB স্টোরেজ অপশন থাকবে। এই ফোনের উপরোক্ত স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 11,500, 12,500 এবং 14,500 টাকা হবে বলে জান গেছে।

লিক অনুযায়ী 2025 সালের নভেম্বরের শেষের দিকে এবং 2025 সালের ডিসেম্বরের শুরুতেই ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। তবে ভারতের বাজারে ফোনটি 4G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হতে পারে। এটি আগেই গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 15C 5G ফোনের গ্লোবাল ফিচার সম্পর্কে।

Redmi 15C 5G ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে 6.9 ইঞ্চির বড় IPS LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 810 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লেটিতে Mohs Level 6 প্রোটেকশন রয়েছে। ফোনটিতে 6nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে Mali-G57 GPU রয়েছে। ফোনটি Android 15 এবং HyperOS 2 সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi 15C 5G ফোনটিতে 50MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি Midnight Black, Mint Green এবং Dusk Purple কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

ফোনটিতে বড় 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কনেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, NFC, Bluetooth 5.4, ডুয়েল-ব্যান্ড Wi-Fi এবং USB-C পোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

যারা কম বাজেটে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি এবং 5G কনেক্টিভিটি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Redmi 15C 5G ফোনটি দারুণ অপশন হতে পারে। ভারতের বাজারে ফোনটি realme C75 5G, vivo Y19s 5G এবং Samsung Galaxy M16 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা বড় ডিসপ্লে, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং 5G কনেক্টিভিটি সহ ফোন খুঁজছেন, তাঁরা Redmi 15C 5G ফোনটির অপেক্ষা করতে পারেন। আমরা আপকামিং ফোনের নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here