এই মাসে গ্লোবাল বাজারে Motorola তাদের Moto G57 Power ফোনটি লঞ্চ করেছিল। এবার আপকামিং ফোনের কনফার্ম লঞ্চ ডেট জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 নভেম্বর দুপুর 12টা সময়ে ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে। অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G57 Power ফোনের পরোক্ষে আসা ফিচার ডিটেইলস সম্পর্কে।
মাইক্রো সাইট অনুযায়ী Moto G57 Power ফোনটিতে 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, Display Color Boost ফিচার,1050 নিটস ব্রাইটনেস এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন থাকবে। এই স্ক্রিনে Smart Water Touch ফিচারও রয়েছে, এর ফলে ভেজা হাতেও খুব সহজেই ডিসপ্লে ব্যাবহার করা যাবে। ফোনটিতে MIL-810H গ্রেড ডিউরেবিলিটি এবং IP64 রেটিং যোগ করা হবে।

ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী আপকামিং Moto G57 Power ফোনটিতে বিশ্বের প্রথম Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এতে RAM Boost ফিচারের মাধ্যমে ভার্চুয়াল 24GB স্টোরেজ বাড়ানো যাবে। ফোনের ব্যাক প্যানেলে Pantone-কিউরেটেড ভেগান লেদার ফিনিশ দেওয়া হবে। ফোনটি Android 16 সহ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে Android 17 আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
Moto G57 Power ফোনে 7000mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 60 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি দীর্ঘমেয়াদী ব্যাটারি হেলথ বজায় রাখতে সক্ষম। ফটোগ্রাফির জন্য ফোনটিতে Moto AI সাপোর্টেড 50MP Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা থাকবে। একইভাবে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
Moto G57 Power ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার সহ Dolby Atmos এবং Hi-Res Audio থাকবে। কনেক্টিভিটি ও স্মার্ট ফিচারের জন্য Smart Connect দেওয়া হবে, এর মাধ্যমে ফোনকে ল্যাপটপ ও ট্যাবলেটের সঙ্গে লিঙ্ক করা যাবে। একইসঙ্গে তিন আঙুলের স্ক্রিনশট ফিচার, ডাবল–চপ ফ্ল্যাশলাইট, টুইস্ট-টু-ওপেন ক্যামেরা এবং Family Space মোডের মতো Moto UX ফিচার পাওয়া যাবে।
যারা কম দামে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, ক্লিন UI এবং স্মুথ পারফরমেন্স সহ ফোন ভালবাসেন, তাদের জন্য Moto G57 Power ফোনটি একটি ভালো অপশন হতে পারে। ভারতীয় বাজারে এই ফোনটি Redmi Note 14 Pro 5G, Samsung Galaxy A16 5G এবং iQOO Z10x ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে Moto G57 Power ফোনটি 7000mAh ব্যাটারি, নতুন ফিচার এবং Snapdragon 6s Gen 4 প্রসেসরের জন্য কিছুটা এগিয়ে থাকতে পারে।
যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং দুর্দান্ত পারফরমেন্স সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Moto G57 Power ফোনটি একটি দারুণ অপশন হবে। ইউজাররা আপকামিং ফোনটির অপেক্ষা করতে পারেন।










