রেডমি 2025 সালের শুরুতেই তাদের লো-বাজেট Redmi 14C 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই বছর শেষেই নতুন Redmi 15C 5G ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী ডিসেম্বর মাসে ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে। ভারতে ফোনটি লঞ্চের আগেই ইন্টারনেটের মাধ্যমে এর তথ্য প্রকাশ্যে এসেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী রেডমি ফোনটি 12,499 টাকা দামে ভারতে লঞ্চ করা হতে পারে।
টিপস্টার অভিষেক যাদবের মাধ্যমে Redmi 15C 5G ফোনের দামন সম্পর্কে জানা গেছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। আপকামিং ফোনের ভ্যানিলা মডেল 4GB RAM + 128GB স্টোরেজ অপশন 12,499 টাকা দামে পেশ করা হবে বলে জানা গেছে। একইভাবে লিক অনুযায়ী 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা রাখা হতে পারে।
যদি প্রকাশ্যে আসা তথ্য সঠিক হয়, তবে Redmi 15C 5G ফোনটি 8GB RAM সহ 15 হাজার টাকা দামের ফোনের লিস্টে জায়গা করে নেবে। ভারতে ফোনটি লঞ্চ হওয়ার পর Redmi 15, POCO M7 Plus, Tecno Pova 7, OPPO K13x এবং iQOO Z10x ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই সমস্ত ফোনগুলির 8GB RAM অপশন 15 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যায়।
গ্লোবাল বাজারে Redmi 15C 5G ফোনটি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ ফিচার সাপোর্ট করে। Redmi 15C 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হতে পারে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড বেসড HyperOS 2 সহ পেশ করা হতে পারে। লিক অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে 2 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে। Redmi 15C 5G ফোনটি একটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
গ্লোবাল মার্কেটে Redmi 15C 5G ফোনটি 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি HD+ রেজোলিউশন সাপোর্টেড ওয়াটারড্রপ নচ ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ সাপোর্ট করে। কোম্পানির ফোনটি IP64 রেটিং সহ পেশ করা হয়েছে। জানিয়ে রাখি Redmi 15C 5G ফোনটিতে বেসিক কানেক্টিভিটির ফিচারগুলোর সঙ্গে NFC সাপোর্ট রয়েছে।
ফটোগ্রাফির জন্য কম দামের Redmi 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi 15C 5G ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামরা যোগ করা হয়েছে। হজানিয়ে রাখি ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।












