ভারতে লঞ্চ হল 85, 75 এবং 65 ইঞ্চির  Elista 4K Google TV সিরিজ, জেনে নিন দাম এবং সম্পূর্ণ ডিটেইলস 

ভারতের বাজারে Elista তাদের নতুন Xplore Google TV Smart TV সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে তিনটি প্রিমিয়াম 4K মডেল রয়েছে। ভারতীয় ইউজাররা সিরিজে বেজেল লেস ডিসপ্লে, ডলবি অডিও, HDR10 সাপোর্ট, Google TV ইন্টারফেস এবং দারুণ স্মুথ পারফরমেন্স সহ প্রিমিয়াম হোম-থিয়েটার উপভোগ করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে 85, 75 এবং 65 ইঞ্চির সাইজে স্মার্টটিভিগুলি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xplore Google TV Smart TV সিরিজের ডিটেইলস সম্পর্কে।

এই সিরিজের টপ মডেলে Elista TDU85GA স্মার্টটিভিতে 215cm অর্থাৎ 85 ইঞ্চির 4K Ultra HD প্যানেল দেওয়া হয়েছে। এই স্মার্টটিভিতে  HDR10, Dolby Audio, 2GB RAM, 16GB স্টোরেজ, বিল্ট-ইন  Chromecast এবং তিনটি HDMI পোর্ট রয়েছে। স্মার্টটিভিটির বিশেষত্ব হল বড় স্ক্রিনের পাশাপাশি দুর্দান্ত থিয়েটার কোয়ালিটি পাওয়া যাবে। হ্যান্ড-ফ্রি “Hey Google” ভয়েস কন্ট্রোল এবং Netflix, Prime Video, YouTube সহ OTT প্ল্যাটফর্মের ক্ষেত্রেও ইনস্ট্যান্ট অ্যাক্সেস এক্সপিরিয়েন্স করা যাবে। কোম্পানির Elista TDU85GA স্মার্টটিভিটি  1,84,500 টাকা দামে পেশ করা হয়েছে।

অন্যদিকে TDU75GA স্মার্টটিভিতে 189cm অর্থাৎ 75 ইঞ্চির 4K UHD ডিসপ্লে দেওয়া হয়েছে, এর ফলে ডিজাইন ও ফিচারের দিক দিয়ে  প্রায় ফ্ল্যাগশিপ মডেলের মতো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। একইসঙ্গে স্মার্টটিভিতে Google TV ইন্টারফেস, Dolby Audio সাপোর্ট , দুর্দান্ত কয়ালি এবং বেজেল লেস স্ক্রিন রয়েছে, ফলে বড় লিভিং রুম বা প্রিয়াম ভিউইং সেটআপে দারুণ উপভোগ করা যাবে। এই স্মার্টটিভিটির দাম  1,38,500 টাকা রাখা হয়েছে।

এই সিরিজের তৃতীয় TDU65GA মডেলে 165cm অর্থাৎ 65 ইঞ্চির 4K UHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটিতেও HDR10 সাপোর্ট, Dolby Audio, Chromecast, Dual-Band Wi-Fi এবং 2GB RAM + 16GB স্টোরেজ ফিচার রয়েছে। এটি মিডিয়াম সাইজের লিভিং রুমের ক্ষেত্রে টিভিটি একটি ভালো অপশন হতে পারে। কোম্পানির স্মার্টটিভিটি 73,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

তিনটি মডেলই লেটেস্ট Google TV প্ল্যাটফর্ম সহ কাজ করতে সক্ষম। এর ফলে ইউজাররা পার্সোনালাইজড রিকমেন্ডেশন, ইউনিভার্সাল সার্চ, মাল্টি-ইউজার প্রোফাইল এবং স্মার্টফোন ইন্টিগ্রেশন ফিচার উপভোগ করতে পারবেন। Google TV ইন্টারফেস স্মার্টটিভিগুলিকে অত্যন্ত সহজ এবং ইউজার-ফ্রেন্ডলি করে তুলটয়ে সাহাজপ করে। এতে কনটেন্ট ডিসকভারি থেকে শুরু করে OTT নেভিগেশন সহজেই এক্সপিরিয়েন্স করা যায়।

অন্ধ্রপ্রদেশের কডাপ্পায় অবস্থিত কোম্পানির আধুনিক Industry 4.0-এনেবল্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে Elista-এর নতুন Xplore সিরিজ তৈরি করা হয়েছে। এখানে বছরে প্রায় এক মিলিয়ন স্মার্ট টিভি প্রস্তুত করা হয়। সম্প্রতি কোম্পানি অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে 500 কোটি টাকার MoU সাইন করেছে, এর মাধ্যমে কোপ্পারথিতে দ্বিতীয় বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করা হবে। 20,000টির‌ও বেশি রিটেইল আউটলেট এবং 17টির চেয়ে বেশি আন্তর্জাতিক বাজারে উপস্থিতির পাশাপাশি Elista তাদের ম্যানুফ্যাকচারিং এবং স্মার্ট অ্যাপ্লায়েন্স আরও মজবুত করে তুলতে চাইছে।

বর্তমানে যারা বড় Smart TV স্মার্টটিভি কেনার কথা ভাবছেন, তাদের জন্য উপরক্ত মডেলগুলি ভালো অপশন হতে পারে।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here