আমরা জানি ভোডাফোন আইডিয়ার ইউজার বেস আগের চেয়ে অনেকটাই কমে গেছে। সাধারণ এই কোম্পানি ছেড়ে Jio ও Airtel এর পাশাপাশি BSNL কোম্পানিতে শিফ্ট করছেন। এবার কোম্পানি এমন একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে, যা জিও ও এয়ারটেলের কাছেও নেই। টিপস্টার অভিষেক যাদব Vodafone Idea অর্থাৎ Vi এর এই প্ল্যানটি সম্পর্কে জানিয়েছেন। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি তাদের 139 টাকা দামের প্ল্যানে ইউজারদের 300GB ডেটা দিচ্ছে।
টিপস্টার জানিয়েছেন Vi এর 139 টাকা দামের ডেটা প্যাকে 300GB ডেটা দেওয়া হচ্ছে। তবে আমরা তথ্যের সত্যতা যাচাই করার জন্য কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপ চেক করার সময় 300GB ডেটা অফার সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাইনি। অথচ টিপস্টার ছাড়াও বেশ কিছু ইউজার জানিয়েছেন কোম্পানির পক্ষ থেকে তাদের 300GB ডেটা দেওয়া হয়েছে এবং তাঁরা স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন।
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির 139 টাকা দামের ডেটা প্যাকে এক্সট্রা ডেটা সহ স্পেশাল অফার দেওয়া হচ্ছে এবং কোম্পানির পক্ষ থেকে কিছু সিলেক্টেড ইউজাররাই এই বেনিফিট পাবেন। এই অফারে ইউজারদের 300GB ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে কোনো কলিং বা এসএমএস বেনিফিট পাওয়া যায় না। অর্থাৎ এই ডেটা প্যাক রিচার্জ করে শুধুমাত্র ডেটা উপভোগ করা যায় এবং অন্য কোনো টেলিকম বেনিফিট পাওয়া যায় না।
খবর লেখার সময় আমরা 300GB এর বদলে মাত্র 12GB ডেটা পেয়েছি। এই প্ল্যানটির কোনো দৈনিক ডেটা লিমিট নেই এবং ইউজারদের উপস্থিত প্ল্যানের ডেটার সঙ্গেই এই প্ল্যানটিও উপভোগ করতে পারবেন। যে কোনো ভিআই ইউজার এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। তবে 139 টাকার প্ল্যানটির ডেটা 28 দিনের মধ্যে ব্যাবহার করতে হবে।
যেসব ইউজাররা প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা ব্যাবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট উপযোগী। আবার এই 300GB ডেটার দৌলতে ফোনের হটস্পট চালু করে অন্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যাবে। Vi ইউজাররা 139 টাকা দামের ডেটা প্যাক রিচার্জ করে দেখতে পারেন 300GB ডেটা অফার পাওয়া যায় কি না।
জানিয়ে রাখি সম্প্রতি TRAI গত অক্টোবর মাসের ভারতীয় টেলিকম সেক্টরের পরিস্থিতির রিপোর্ট শেয়ার করেছিল। এই রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে Vi এর ইউজার বেস কমে 20.07 কোটি হয়ে গেছে। অথচ 2025 সালের সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল 20.28 কোটি। অর্থাৎ ভোডাফোন আইডিয়া বর্তমানে বেশ সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। জানিয়ে রাখি গত অক্টোবর মাসে গোটা দেশের মোট টেলিকম ইউজার ছিল 123.1 কোটি।










