শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Vivo V70, BIS সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

Vivo মিড প্রিমিয়াম রেঞ্জে তাদের V-সিরিজের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে আসন্ন Vivo V70 ফোনটির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। BIS সার্টিফিকেশন সাইটে আপকামিং মডেলটি দেখা গেছে। এই লিস্টিঙের জন্য লঞ্চ কনফার্ম বলে মনে করা হচ্ছে। এই ফোনটি চীনের বাজারে Vivo S50 সিরিজের রিব্র্যান্ড ভার্সন হিসাবে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V70 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি V2538 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই ফোনটি Vivo V70 হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার দেবযান রায় জানিয়েছেন 2026 সালের ফ্রেব্রুয়ারি মাসের দিকে এই ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। যারা Vivo এর ক্যামেরা সহ প্রিমিয়াম নতুন মডেল খুঁজছেন, তাদের মধ্যে এই ফোনটি জনপ্রিয় হয়ে উঠতে পারে।

এর আগে IMEI এবং Geekbench ডেটাবেসে Vivo V70 ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং Adreno 722 GPU দেওয়া হতে পারে। আপকামিং ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে বলেও জানা গিয়েছিল। Vivo V70 ফোনটিতে 8GB RAM থাকতে পারে।

Vivo V70 ফোনটিতে 1.5K রেজোলিউশন এবং 120Hz সাপোর্টেড ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে একটি শক্তিশালী আপগ্রেড হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x টেলিফটো লেন্স থাকতে পারে। একইভাবে সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং যোগ করা হতে পারে। এছাড়া ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।

যারা দারুণ ক্যামেরা কোয়ালিটি, প্রিমিয়াম ডিসপ্লে এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo V70 ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি কনটেন্ট ক্রিয়েটর, রিলস শুট করতে এবং ট্রাভেলিঙের সময় ছবি/ভিডিও করতে ভালোবাসেন এমনদের ইউজারদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

Vivo V70 ফোনটি বাজারে উপস্থিত OnePlus Nord 5, Samsung Galaxy A56 5G এবং Realme GT 7 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে ডিজাইন এবং ক্যামেরার, IP69 রেটিং ও ব্যাটারির দিক দিয়ে Vivo V70 ফোনটি এগিয়ে থাকতে পারে।

যারা 2026 সালের ফেব্রুয়ারি মাসের দিকে নতুন ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজাররা আপকামিং Vivo V70 ফোনটির অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here