মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল 11-ইঞ্চির ডিসপ্লে, ডুয়েল কানেক্টিভিটি, 7000mAh ব্যাটারি সহ itel Vista Tab 30

itel ভারতের বাজারে তাদের নতুন itel Vista Tab 30 লঞ্চ করেছে। এটি স্টুডেন্ট, প্রফেশনাল এবং বিনোদন প্রেমী ইউজারদের জন্য ভালো অপশন হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় কথা এই ডিভাইসে মাত্র 11,999 টাকার বিনিময়ে 11-ইঞ্চির ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, 8GB RAM এবং ডুয়েল কানেক্টিভিটি অর্থাৎ সেলুলার + ওয়াইফাই ফিচার পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট ট্যাবটির ডিটেইলস সম্পর্কে।

itel Vista Tab 30 ট্যাবলেটে 11-ইঞ্চির FHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1900×1200 পিক্সেল রেজোলিউশন এবং 450nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ট্যাবে কোয়াড স্পিকার যোগ করা হয়েছে। ফলে এই ডিভাইসে অনলাইন ক্লাস, মুভি এবং মিউজিকের জন্য সুন্দর অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য itel Vista Tab 30 ট্যাবে Unisoc T606 অক্টাকোর প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ডিভাইসে 12GB RAM (4GB RAM + 8GB Virtual RAM) এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর ফলে এতে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ট্যাবে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এর সঙ্গে 10W চার্জার রয়েছে।

itel Vista Tab 30 ট্যাবের ব্যাক প্যানেলে 8MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ট্যাবটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটির ডুয়েল কানেক্টিভিটি ফিচার। অর্থাৎ এই ডিভাইসে সেলুলার এবং ওয়াইফাই উভয় কানেক্টিভিটি ব্যাবহার করা যায়। এই প্রাইস রেঞ্জের খুব কম ট্যাবলেটেই এই ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতে 12,000 টাকার চেয়েও কম দামে ডুয়েল কানেক্টিভিটি সহ এটি একমাত্র ট্যাবলেট ব্র্যান্ড।

itel Vista Tab 30 ট্যাবলেটে স্টুডেন্ট এবং ফ্যামিলি ইউজারদের জন্য বেশ কিছু ইন বিল্ট ফিচার রয়েছে। এই ডিভাইসে itel এর AI Voice Assistant, Learning Center (K–12 কারিকুলাম কন্টেন্ট), iPulse Kids Space এবং Screen Projection এর মতো বিভিন্ন অ্যাপ প্রিলোডেড রয়েছে। এইসব ফিচার ছোটদের পড়া থেকে শুরু করে অনলাইন ক্লাস এবং ওয়ার্ক ফ্রম হোম ইউজারদের জন্য যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে।

itel Vista Tab 30 ট্যাবে মাত্র 8mm পাতলা মেটালিক বড়ি ডিজাইন দেওয়া হয়েছে, ফলে এতে প্রিমিয়াম লুক পাওয়া যায়। এই ট্যাবটি Space Grey এবং Sky Blue কালার অপশনে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসের সঙ্গে 1,999 টাকা দামের লেদার ব্যাক প্রোটেক্টিভ কভার দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। সাধারণত 15,000 হাজার টাকার ট্যাবলেট ক্যাটাগরিতে সচরাচর এই অফার দেখা যায় না।

ভারতে itel Vista Tab 30 ট্যাবটি মাত্র 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। গোটা দেশের বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে এই ট্যাবলেট সেল করা হবে।

ভারতের বাজারে উপস্থিত Samsung Galaxy Tab A11, Redmi Pad 2 এবং OnePlus Pad Lite ডিভাইসগুলির সঙ্গে লেটেস্ট itel Vista Tab 30 ট্যাবটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে সস্তায় ডুয়েল কানেক্টিভিটি এবং ফ্রি কভারের মতো ফিচারের দৌলতে এই আইটেল ট্যাবটি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে। যারা 12,000 টাকার রেঞ্জে একটি সুন্দর ট্যাবলেট খুঁজছেন তাঁরা itel Vista Tab 30 ট্যাবটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here