অক্টোবর মাসে স্যামসাঙ সস্তা 8,999 টাকা দামে তাদের Samsung Galaxy A07 4G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এবার শীঘ্রই কোম্পানি তাদের Samsung Galaxy A07 4G ফোনটি পেশ করবে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A07 5G ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
পোর্তুগালের ওয়েবসাইটের মাধ্যমে Samsung Galaxy A07 5G ফোনের ডিটেইলস জানা গেছে। একইসঙ্গে ব্রাজিলের সার্টিফিকেশন সাইটে ব্যাটারি ডিটেইলস সহ ফোনটি লিস্টেড হয়েছিল। সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A07 5G ফোনটি SM-A076M/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে Samsung Galaxy A07 5G ফোনটি 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
জানিয়ে রাখি আগের Galaxy A07 5G ফোনের চেয়ে বড় ব্যাটারি সহ Samsung Galaxy A07 5G ফোনটি লঞ্চ করা হবে। এই বছর ফেব্রুয়ারি মাসে Galaxy A06 5G ফোনটি 5,000mAh ব্যাটারি সহ বাজারে পেশ করা হয়েছিল। এই ফোনটি প্রাথমিক 10499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আপকামিং Samsung Galaxy A07 5G ফোনটি 11 থেকে 12 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে।
লিক রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি আগের Galaxy A06 5G ফোনটিতে একই চিপসেট দেওয়া হয়েছিল। আপকামিং Galaxy A07 ফোনটি আগের প্রসেসর সহ লঞ্চ করা হলে, এটি ইউজারদের নিরাশ করতে পারে। কোম্পানির আসন্ন ফোনটির পারফরমেন্সের দিক দিয়ে আপগ্রেডেড প্রসেসর দেওয়ার প্রয়োজন ছিল।
ভারতের বাজারে Samsung Galaxy A07 5G ফোনটি 4GB ও 6GB RAM ভেরিয়েন্ট সহ 28GB ইন্টারনাল স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
2025 সালের ফেব্রুয়ারি মাসে Galaxy A06 5G ফোনটি 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। তাই Samsung Galaxy A07 5G ফোনটিতে HD+ রেজোলিউশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে এবার কোম্পানির আপকামিং ফোনটি হাই রিফ্রেশ রেট সহ লঞ্চ করা হতে পারে।
তবে এবার একটি বড় আপগ্রেড হিসেবে হাই রিফ্রেশ রেট (সম্ভবত 90Hz) যোগ করা হতে পারে, যা স্ক্রলিং ও সাধারণ ইউজে আরও স্মুথ এক্সপেরিয়েন্স দেবে। একইসঙ্গে স্যামসাঙের অন্যান্য মডেলগুলির মতো Galaxy A07 5G ফোনটিও দীর্ঘমেয়াদী OS আপডেট ও সিকিউরিটি আপডেট সহ পেশ করা হতে পারে।
2026 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে Samsung Galaxy A07 5G ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামের 5G স্মার্টফোন হতে চলেছে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এছাড়া অন্যান্য ব্র্যান্ডের ফোন কিনতে চাইলে, Moto G57 Power, Redmi 15C এবং LAVA Play Ultra ফোনগুলি দেখতে পারেন।











