Vivo এর আপকামিং Vivo V70 সিরিজের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী এইবার কোম্পানি তাদের “Pro” মডেল বাদেও নতুন চারটি আলাদা আলাদা স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Vivo V70, Vivo V70 Elite, Vivo V70 Lite এবং Vivo V70 FE ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনগুলি আলাদা আলাদা গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V70 সিরিজের নতুন লিক ডিটেইলস সম্পর্কে।
ভারতের BIS সার্টিফিকেশন সাইটে Vivo V70 ফোনের পর, এবার Vivo V70 Elite 5G ফোনটি লিস্টেড হয়েছে। তাই ফোনটি ভারতের লঞ্চ কনফার্ম বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে BIS লিস্টিঙে Vivo এর চারটি আপকামিং ফোন V2544, V2548, V2538 এবং V2545 মডেল নাম্বার সহ দেখা গেছে। এর মধ্যে V2538 মডেল নাম্বার সহ Vivo V70 ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে।
IMEI ডেটাবেস অনুযায়ী V2548 মডেল নাম্বার সহ Vivo V70 Elite 5G, V2544 মডেল নাম্বার সহ Vivo Y51 5G এবং V2545 মডেল নাম্বার সহ Vivo T5x 5G ফোনটি হতে পারে। এখনও পর্যন্ত আপকামিং ফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে “Elite” ব্র্যান্ডিং থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মডেলটি ভ্যানিলা V70 মডেলের উপড়ে রাখা হতে পারে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আগের লিক অনুযায়ী Vivo V70 ফোনটি প্রায় 45,000 টাকা দামে Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। তবে Vivo V70 Elite ফোনটির দাম 50,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo V70 Lite এবং Vivo V70 FE ফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করা হবে না।
জানিয়ে রাখি আপকামিং Vivo V70 Elite ফোনটি চীনে লঞ্চ হওয়া Vivo S50 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তাই ফোনটিতে 1.5K 120Hz OLED ডিসপ্লে, Snapdragon 8s Gen 3 প্রসেসর, 6,500mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং এবং শক্তিশালী ক্যামেরা সেটআপ থাকতে পারে।
যারা প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স এবং হাই-এন্ড ক্যামেরা এক্সপিরিয়েন্স সহ ফোন চাইছেন, তাদের জন্য Vivo V70 Elite 5G ফোনটি সেরা অপশন হতে পারে। লঞ্চের পর বাজারে Vivo V70 Elite 5G ফোনটি Samsung Galaxy S24 FE, OnePlus 13R এবং iQOO Neo 10 ফোনের প্রতিদ্বন্দ্বী হতে পারে।
যদি Vivo V70 Elite ফোনটি Vivo S50 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হয়, তবে ফোনটি Snapdragon 8s Gen 3, 1.5K OLED ডিসপ্লে এবং 90W ফাস্ট চার্জিং ফিচার সহ 50,000 টাকা দামে প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। যারা কিছু দিন বাদে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










