7000mAh বড় ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে OPPO Find X9s 5G

OPPO নভেম্বর মাসে তাদের OPPO Find X9 সিরিজের অধীনে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনদুটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে OPPO Find X9s এবং Find X9 Ultra ফোনগুলি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ইন্টারনেটের মাধ্যমে আপকামিং ওপ্পো ফোনগুলির ডিটেইলস প্রকাশ্যে এসেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে টিপস্টার OPPO Find X9 সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে।

গ্যাজেটডাটার মাধ্যমে OPPO Find X9s ফোনের তথ্য জানা গেছে। লিক অনুযায়ী 2026 সালের মার্চ মাসে ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চের পরই ভারতের বাজারে পেশ করা হতে পারে। অন্যদিকে কোম্পানি Find X9s ফোনের সঙ্গে Find X9 Ultra ফোনটিও ভারতে লঞ্চ করতে পারে। এটি সিরিজের সবচেয়ে শক্তিশালী এবং দামী ফোন হতে চলেছে।

OPPO Find X9s 5G ফোনটিতে MediaTek Dimensity 9500+ প্রসেসর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত এই মোবাইল সিপিইউ লঞ্চ করা হয়নি। তবে 2026 সালে এই প্রসেসরটিও পেশ করা হবে। জানিয়ে রাখি OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনদুটি 4.21GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।

ফটোগ্রাফির দিক দিয়ে OPPO Find X9s 5G ফোনটি আকর্ষণীয় ওয়ে উঠতে পারে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। আপকামিং সিরিজের প্রো মডেলটি এই ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO Find X9s 5G ফোনটিতে 200MP Periscope লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। অর্থাৎ ক্যামেরার দিক দিয়ে Find X9s ফোনটি Find X9 ফোনের থেকে এগিয়ে যাবে।

OPPO Find X9 5G ফোনটি 6.3 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ এটি একটি কম্প্যাক্ট ফোন হতে চলেছে। এটি ফ্ল্যাট ওএলইডি প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে হতে পারে। এই ফোনটিতে হাই নিটস ব্রাইটনেস এবং 120 হার্টস রিফ্রেশ রেট সহ আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে OPPO Find X9 5G ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি। লিক অনুযায়ী ফোনটি 7000mAh এর চেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি OPPO Find X9 ফোনটিতে 7025mAh এবং OPPO Find X9 Pro ফোনটিতে 7500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এই উভয় ফোনেই 80W SUPERVOOC ওয়ার্ড চার্জিং এবং 50W AIRVOOC ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

কোম্পানির পক্ষ থেকে কবে এবং কত টাকা দামে OPPO Find X9s 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে লিক স্পেসিফিকেশন থেকে মনে করা হচ্ছে Find X9s ফোনটির দাম 90 হাজার থেকে 1 লক্ষ টাকা রাখা হতে পারে। জানিয়ে রাখি OPPO Find X9 ফোনটির প্রাথমিক দাম 74,999 টাকা এবং Find X9 Pro ফোনটির প্রাথমিক দাম 1,09,999 টাকা রাখা হয়েছে। আসন্ন ফোনগুলির সম্পূর্ণ ডিটেলস প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here