লো বাজেটে লঞ্চ হতে পারে Vivo Y05 স্মার্টফোন, SIRIM সাইটে হল লিস্টেড

খুব তাড়াতাড়ি vivo তাদের বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই vivo Y05 স্মার্টফোন লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে। মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন প্ল্যাটফর্মে এই ফোনটি দেখা গেছে। লিস্টিং থেকে জানা গেছে এই ফোনের মডেল নাম্বার V2556। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

SIRIM সার্টিফিকেশন অনুযায়ী, vivo Y05 ফোনটি “Mobile Phone” ক্যাটাগরিতে লিস্টেড করা হয়েছে এবং এটি গত 14 জানুয়ারি 2026 অ্যাপ্রুভ হয়েছে। জানিয়ে রাখি সাধারণত মালয়েশিয়া বা অন্য কোনো দক্ষিণ-পশ্চিম এশীয় বাজারে কোনো স্মার্টফোন লঞ্চের আগে SIRIM সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই vivo Y05 ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

আপাতত এই সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি, তবে যেহেতু Y-সিরিজের অধীনে পেশ করা হবে তাই vivo Y05 ফোনটি একটি এন্ট্রি-লেভেল বাজেট স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। এই ফোনে বেসিক ব্যাটারি, ক্যামেরা সেট‌আপ এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য যথাযথ পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ হ‌ওয়া Vivo Y04 ফোনের সাক্সেসার হতে পারে।

Vivo Y04 ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 260ppi পিক্সেল ডেনসিটি এবং 570nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটি Android 14 বেসড Funtouch OS 14 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T612 প্রসেসর যোগ করা হয়েছে।

Vivo Y04 ফোনে 4GB RAM রয়েছে এবং এতে LPDDR4x RAM টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটির 64GB এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Vivo Y04 4G ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

vivo তাদের Y-সিরিজের আপকামিং vivo Y05 ফোনটি মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করতে পারে যারা কম দামে একটি এন্ট্রি লেভেল স্মার্টফোনের খোঁজ করছেন। বাজারে উপস্থিত Samsung Galaxy A04, Redmi A5 এবং Infinix Smart 10 ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। যারা একটি নতুন সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং খুব একটা তাড়া নেই তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here