Samsung এর 40 হাজার টাকা দামের 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে 24,000 টাকার বিনিময়ে, দেখে নিন আমাজন ডিল ডিটেইলস

বর্তমানে শপিং সাইট আমাজনে Amazon Great Republic Day Sale 2026 চলছে। এই সেলে বিভিন্ন স্মার্টফোনের দামে অসাধারণ ছাড় দেওয়া হচ্ছে। যারা একটি সুন্দর মিড-প্রিমিয়াম 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Samsung Galaxy A55 5G ফোনটি একটি উল্লেখযোগ্য অপশন। আমাজন সেলে এই ফোনটির দামে দারুণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এই ফোনটির প্রাথমিক ভেরিয়েন্টের দাম 39,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে আমাজনে এই ফোনটি 24,000 টাকার চেয়েও কম দামে বিক্রি করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার সম্পর্কে।

আমাজনে Samsung Galaxy A55 5G ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 23,998 টাকা দামে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি লঞ্চ প্রাইস 39,999 টাকার চেয়ে 16,001 টাকা কম দামে সেল করা হচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক এবং কার্ড অফারের মাধ্যমে ফোনটির এফেক্টিভ প্রাইস আরও কমে যাবে। সিলেক্টেড ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র 844 টাকা প্রতি মাস থেকে নো-কস্ট EMI অপশন পাওয়া যাবে। EMI এর মাধ্যমে ফোনটি কিনলে ইউজাররা 1,339 টাকার চেয়েও বেশি সুদ বাঁচাতে পারবেন। এছাড়াও Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 719 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ফোনের কন্ডিশন এবং মডেলের ওপর নির্ভর করে 22,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এর ফলে Samsung Galaxy A55 ফোনটি অত্যন্ত কম দামে কেনা যাবে। যারা একটি নতুন স্যামসাং স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

এবার প্রশ্ন ওঠে Samsung Galaxy A55 5G ফোনটি কেনা কেনা উচিৎ? এই ফোনটির ব্যালেন্সড প্যাকেজ ফোনটি কেনার সবচেয়ে বড় কারণ। ফোনটি যেমন ডিজাইন ও ডিসপ্লের দিক থেকে প্রিমিয়াম তেমনই পারফরমেন্স, ক্যামেরা ও সফটওয়্যার‌ও বেশ বিশ্বস্ত। এই প্রাইস রেঞ্জে IP67 রেটিং সহ মেটাল ও গ্লাস বিল্ড বডি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বিষয়। এর সঙ্গে কোম্পানির One UI ইন্টারফেস ক্লিন, স্টেবল এবং দীর্ঘমেয়াদী সাপোর্টের জন্য সুপরিচিত। এইসব কারণে এই ফোনটি বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের তুলনায় বেশি ভরসাযোগ্য।

Samsung Galaxy A55 5G ফোনে 6.6-ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে কোয়ালিটি এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে অন্যতম। এই স্ক্রিন ভিডিও স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া এবং গেমিঙের সময় স্মুদ এবং কালার-রিচ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এই ফোনে Samsung এর 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Exynos 1480 প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসর দৈনন্দিন ব্যাবহারের পাশাপাশি মাল্টি টাস্কিং এবং গেমিং ভালোভাবে সামলাতে সক্ষম।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Samsung Galaxy A55 5G ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে, যা সাধারণ ব্যাবহারে এক দিনের চেয়েও বেশি ব্যাক‌আপ দিতে পারে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy A55 5G ফোনটি Android 14 বেসড One UI 6.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 বছর পর্যন্ত Android আপডেট এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে। যারা বারবার ফোন পরিবর্তন করতে চান না তাদের জন্য এই দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট যথেষ্ট উল্লেখযোগ্য।

যেসব ইউজাররা প্রিমিয়াম ডিজাইন, সুন্দর AMOLED ডিসপ্লে, বিশ্বস্ত ক্যামেরা, মজবুত বিল্ড কোয়ালিটি এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট সহ একটি স্টেবল 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Amazon Great Republic Day Sale 2026 চলাকালীন কম দামে Samsung Galaxy A55 5G ফোনটি একটি অসাধারণ ডিল। বর্তমানে এই ফোনটি 24,000 টাকার রেঞ্জে সবচেয়ে স্মার্ট এবং সেফ অপশনগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here