9000mAh ব্যাটারি, 200Hz ডিসপ্লে এবং 200MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে নতুন OnePlus স্মার্টফোন, লিক হল ডিটেইলস

গত অক্টোবর মাসে ওয়ানপ্লাস তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ OnePlus 15 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ফোনের আপগ্রেড ভার্সন OnePlus 16 ফোনটি লঞ্চের জন্য এখনও পর্যন্ত অনেকটা সময় বাঁকি রয়েছে। তবে নতুন লিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চীনে মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন নতুন তথ্য শেয়ার করেছেন। আপকামিং ফোনটি আগের মডেলের চেয়ে বেশি কিছু আপগ্রেড সহ পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন OnePlus স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী OnePlus 16 ফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে আপকামিং ফোনটিতে OnePlus 15 ফোনে উপস্থিত 50MP টেলিফটো সেন্সরের তুলনায় বড় আপগ্রেড পাওয়া যাবে। টিপস্টার জানিয়েছেন নতুন ফোনের ক্যামেরা অনেকটাই বড় সেন্সর সহ লঞ্চ করা হতে পারে। এই সেন্সর প্রায় 1/1.x ইঞ্চির হতে পারে, তবে উপস্থিত মডেলে 1/2.76 ইঞ্চির সেন্সর রয়েছে। এই সেন্সরের মাধ্যমে অসাধারণ জুম কোয়ালিটি, লো-লাইট ফটোগ্রাফি এবং ওভারঅল ইমেজ ডিটেইলস উপভোগ করা যাবে।

ক্যামেরার পাশাপাশি আপকামিং OnePlus 16 ফোনটি ডিসপ্লের জন্যও সমালোচনায় রয়েছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি তাদের ফোনে 200Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে টেস্ট করছে। সম্প্রতি OnePlus এর OnePlus 15 সিরিজে 165Hz ডিসপ্লে দেওয়া হয়েছে। তাই ফোনটিতে 200Hz পর্যন্ত আপগ্রেডের জন্য অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে এত হাই রিফ্রেশ রেট উপভোগ করার জন্য অ্যাপ এবং গেমগুলিকেও এই রেট সাপোর্ট করতে হবে। সাধারণত 60Hz থেকে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট যথেষ্ট বলে মনে করা হয়।

আপকামিং OnePlus 16 ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হবে। াও একটি অন্য টিপস্টার Old Chen Air জানিয়েছে OnePlus 16 ফোনটিতে কোম্পানির Glacier Battery টেকনোলোজি সহ 9,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। আগের OnePlus 15 ফোনটিতে 7,300mAh ব্যাটারি রয়েছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী যদি আপকামিং OnePlus 16 ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হয়, তবে ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং হেভি গেমিং উপভোগ করা যাবে।

উপরোক্ত আপগ্রেডের পাশাপাশি OnePlus 16 ফোনটিতে Qualcomm এর আসন্ন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরটি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই প্রসেসরের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী পাফরমেন্স পাওয়া যাবে। লিক স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে OnePlus তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি আপগ্রেডেড ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরমেন্স সহ লঞ্চ করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক কি না তা ভবিষ্যতে বোঝা যাবে।

এখনও পর্যন্ত বেশ কয়েক মাস বাদে OnePlus 16 ফোনটি লঞ্চ করা হবে, তাই যেঁসব ইউজাররা শীঘ্রই ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য OnePlus 15 ফোনটি ভালো অপশন হবে। এছাড়া বাজারে উপস্থিত Samsung Galaxy S25 বা iQOO 15 ফোনও কিনতে পারেন। এই বিষয়ে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here