9000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা এবং 200Hz গেমিং স্ক্রিন সহ লঞ্চ হতে পারে OnePlus 16, জানুন বিস্তারিত

গত বছর ভারতে OnePlus 15 এবং OnePlus 15R ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। কোম্পানি গ্লোবাল বাজারে এই সিরিজের OnePlus 15s এবং 15T ফোনগুলি পেশ করবে বলে শোনা যাচ্ছে। তবে লঞ্চের আগেই কোম্পানির নেক্সট জেনারেশন নাম্বার সিরিজের লিক প্রকাশ্যে এসেছে। এই লিকের মাধ্যমে আপকামিং OnePlus 16 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আপকামিং OnePlus 16 ফোনটি আগের OnePlus 15 ফোনের চেয়েও বেশি শক্তিশালী এবং অ্যাডভান্স হতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই।

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এবং ওল্ড চেইন এয়ার OnePlus 16 ফোনটির ডিটেইলস শেয়ার করেছেন। এই লিকের মাধ্যমে OnePlus 16 ফোনের ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা এবং প্রসেসর ডিটেইলস সম্পর্কে জানা গেছে। আগের OnePlus 15 ফোনটি কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। আপকামিং OnePlus 16 ফোনটি এই প্রসেসরের আপগ্রেডেড ভার্সন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই প্রসেসরের নাম অন্য কিছুও রাখা হতে পারে, তবে OnePlus 16 ফোনে ব্যাবহৃত প্রসেসর নিঃসন্দেহে যথেষ্ট শক্তিশালী হবে।

লিক অনুযায়ী OnePlus 16 ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে Periscope Telephoto লেন্স থাকবে বলে জানানো হয়েছে। কোম্পানির OnePlus 15 ফোনটি 50 মেগাপিক্সেল Telephoto S5KJN5 লেন্স সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছিল। তাই আপাতত আপকামিং OnePlus 16 ফোনের প্রাইমারি সেন্সর সম্পর্কে জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। তবে OnePlus 16 ফোনটিতে 200 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া অন্যান্য রিপোর্ট অনুযায়ী OnePlus 16 ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের দুটি অন্যান্য সেন্সর সহ পেশ করা হতে পারে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে একটি অন্য 2 মেগাপিক্সেল multispectral লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। এর ফলে অসাধারণ কালার অ্যাকিউরেসি এবং ইমেজ কোয়ালিটি ইম্প্রুভ করা যাবে। OnePlus 16 ফোনের আগে কোম্পানি এই ক্যামেরা মডিউল OPPO Find N6 ফোনে ব্যাবহার করতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 16 ফোনটি 9000mAh বা এর চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে Glacier Battery ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির OnePlus 15 ফোনটি 4 বছরের ব্যাটারি হেলথের সঙ্গে 7300mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টে এই ফোনটি PCMark ব্যাটারি বেঞ্চমার্ক 17 ঘন্টা 06 মিনিট স্কোর পেয়েছে। তাই OnePlus 16 ফোনটি PCMark ব্যাটারি বেঞ্চমার্ক টেস্টে প্রায় 19 ঘন্টা স্কোর পেতে পারে বলে আশা করা হচ্ছে।

OnePlus 15 5G ফোনটিতে 120W SuperVOOC ওয়ার্ড এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে একই সিরিজের OnePlus 15R ফোনটি 7400mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছিল। এই সমস্ত OnePlus ফোনে Silicon Nanostack ফিচার ব্যাবহার করা হয়েছিল।

কোম্পানির OnePlus 15 5G ফোনটি 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড LTPO OLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। লিক রিপোর্ট অনুযায়ী আপকামিং OnePlus 16 ফোনটি 200Hz রিফ্রেশ রেট ডিসপ্লে সহ পেশ করা হতে পারে। এটি এখনও পর্যন্ত OnePlus স্মার্টফোনগুলির মধ্যে সবচেয়ে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে হতে চলেছে। আপকামিং ফোনটিতে ফ্ল্যাট সারফেস সহ 2K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হবে। এতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

আমরা আগেই জানিয়ে এখনও পর্যন্ত OnePlus 16 ফোনটি লঞ্চ হতে অনেকটাই সময় রয়েছে। এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে ফোনটি পেশ করা হতে পারে। তবে যারা শীঘ্রই ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা OnePlus 15R ফোনটি 47,999 টাকা দামে কিনতে পারেন। অন্যদিকে OnePlus 15 ফোনটি প্রাথমিক 72,999 টাকা দামে কেনা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here