সম্প্রতি স্যামসাঙ তাদের নতুন Samsung Galaxy A07 5G ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের ফোনটি ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের অফিসিয়াল লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে লঞ্চের আগেই আপকামিং স্যামসাঙ ফোনটির দাম প্রকাশ্যে এসেছে।
Samsung Galaxy A07 5G স্মার্টফোনের ভারতীয় দাম (লিক)
- 4GB RAM + 128GB Storage – 15,999 টাকা
- 6GB RAM + 128GB Storage – 17,999 টাকা
টিপস্টার অভিষেক যাদব তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে উপরোক্ত দামের তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী Samsung Galaxy A07 5G স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনটির ভ্যানিলা মডেল 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 15,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হতে পারে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy A07 5G স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে প্রায় 2 বছরের পুরনো Dimensity 6300 প্রসেসর ব্যাবহার করা হয়েছে, তাই স্যামসাঙ ইউজাররা কিছুটা নিরাশ হতে পারেন।
Samsung Galaxy A07 5G স্মার্টফোনটিতে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই PLS LCD প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে খুব কম স্মার্টফোনেই ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা যায়। স্মার্টফোনটির স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস ব্রাইটনেস যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A07 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে USB টাইপ-C পোর্টের পাশাপাশি 10W চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ভারতের বাজারেও ফোনটি একই ব্যাটারি ক্যাপাসিটি সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে চার্জিং স্পীড বাড়ানো হলে ইউজারদের জন্য ভালো হত।
ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। করে। Galaxy A07 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশসহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy A07 5G স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি স্মার্টফোনটি 6 জেনারেশনের অ্যান্ড্রয়েড OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেটের সহ পেশ করেছে। এই স্মার্টফোনে 2TB মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে। এই স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। স্মার্টফোনটির থিকনেস 8.2mm এবং ওজন 199 গ্রাম এর থেকে কম রাখা হতে পারে।












