2025 সালের নভেম্বর মাসে ওপ্পো তাদের Find X9 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনটি পেশ করা হয়েছিল। সম্প্রতি কোম্পানি এই সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন OPPO Find X9s এবং Find X9 Ultra ফোনদুটি লঞ্চ করবে বলে জানা গিয়েছিল। এবার OPPO Find X9s ফোনের ইমেজ প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে আপকামিং OPPO ফোনের ক্যামেরা মডিউল সম্পর্কে জানা গেছে। এটি বাজারে উপস্থিত OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনের থেকে আলাদা দেখাচ্ছে।
OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনদুটির ব্যাক প্যানেলের উপরের ডানদিকে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছিল। Find X9 ফোনটিতে ওরা লাইট এবং Find X9 Pro ফোনটির ক্যামেরা মডিউলের বাইরে ফ্ল্যাশ লাইট ছিল। তবে OPPO Find X9s ফোনের ব্যাক প্যানেলে সম্পূর্ণ উপরের অংশে রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অনেকটাই iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max ফোনের মতো দেখাচ্ছে।
উপরোক্ত ইমেজে দেখা যাচ্ছে আপকামিং ফোনের ক্যামেরা সেটআপে একদিকে দুটি বড় লেন্স ভার্টিক্যালি রাখা হয়েছে। একইসঙ্গে বাঁদিকে থার্ড সেন্সর এবং ছোট সাইজে ফ্লিকার লেন্স রয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে কিছুটা দূরে ফ্ল্যাশ লাইট সেন্সর দেওয়া হয়েছে। লিক ইমেজে OPPO Find X9s ফোনটি হোয়াইট বা লাইট ব্লু কালার অপশনে দেখা যাচ্ছে।
লিক অনুযায়ী OPPO Find X9s 5G ফোনটিতে MediaTek Dimensity 9500+ চিপসেট দেওয়া হতে পারে। জানিয়ে রাখি মিডিয়াটেক এখনও পর্যন্ত তাদের এই মোবাইল CPU অফিসিয়ালি ঘোষণা করেনি। অন্যদিকে বাজারে উপস্থিত Find X9 এবং Find X9 Pro ফোনদুটি 4.21GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।
OPPO Find X9s ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এই সিরিজের প্রো ফোনটিতে একই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং OPPO ফোনটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। অর্থাৎ ফটোগ্রাফির দিক দিয়ে Find X9s ফোনটি Find X9 ফোনের তুলনায় এগিয়ে থাকতে পারে।
OPPO Find X9 ফোনটি কমপ্যাক্ট স্মার্টফোন হতে পারে। ফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। OLED প্যানেল দিকে তৈরি ফ্ল্যাট পাঞ্চ-হোল স্ক্রিনে 1.5K রেজোলিউশন থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে হাই নিটস ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
এখনও পর্যন্ত OPPO Find X9 5G ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Find X9 ফোনটিতে 7025mAh ব্যাটারি এবং Find X9 Pro মডেলে 7500mAh ব্যাটারি রয়েছে। এই দুটি OPPO ফোনেই 80W SUPERVOOC ওয়ার্ড চার্জিং এবং 50W AIRVOOC ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।












