5200mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল Moto G67 এবং Moto G77 স্মার্টফোন, জেনে নিন গ্লোবাল দাম

Motorola তাদের G-সিরিজের পরিধি বাড়িয়ে গ্লোবাল বাজারে Moto G67 এবং Moto G77 স্মার্টফোনদুটি লঞ্চ করেছে। আপাতত ইউকে এবং অন্যান্য ইউরোপীয় বাজারে স্মার্টফোনগুলি সেল করা হচ্ছে। ডিজাইন এবং ফিচারের দিক দিয়ে স্মার্টফোনগুলি একইরকম হলেও পারফরমেন্স এবং ক্যামেরা সেকশনে পার্থক্য রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G67 এবং Moto G77 স্মার্টফোনদুটির দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Moto G67 এবং Moto G77 স্মার্টফোনদুটিতে 6.78 ইঞ্চির Extreme AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 10-বিট কালার এবং ফুল DCI-P3 কালার কভারেজ সাপোর্ট করে। এই স্ক্রিনে Water Touch ফিচারের পাশাপাশি SGS Low Blue Light এবং Low Motion Blur সার্টিফিকেশন রয়েছে। এই ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে। একইভাবে স্মার্টফোনদুটি 164mm লম্বা, 77mm চওড়া ও থিকনেস 7mm এবং ওজন প্রায় 182 গ্ৰাম।

উভয় ফোনের ডিজাইনের পাশাপাশি ডিউরেবিলিটির ক্ষেত্রেও কোম্পানি যথেষ্ট কাজ করেছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য দুটি ফোনেই IP64 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন, স্টেরিও স্পিকার, USB-C পোর্ট, ডুয়েল সিম সাপোর্ট এবং 2TB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে।

Moto G77 ফোনে MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 8GB RAM যোগ করা হয়েছে, যা Virtual RAM এর মাধ্যমে 24GB পর্যন্ত বাড়ানো যায়। অপরদিকে Moto G67 ফোনে Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনে 4GB RAM রয়েছে এবং Virtual RAM সহ এতে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। উভয় ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির দিক থেকে Moto G67 এবং Moto G77 ফোনগুলি বেশ আলাদা। G77 ফোনে 108MP প্রাইমারি সেন্সর রয়েছে, যা 9-in-1 পিক্সেল বাইনিং, 3x লসলেস জুম এবং 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। অপরদিকে G67 ফোনে 2x লসলেস জুম ও 8x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP প্রাইমারি Sony LYTIA 600 সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া দুটি ফোনেই 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং রেয়ার অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরের পাশাপাশি ফ্রন্ট প্যানেলে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Moto G67 এবং Moto G77 উভয় স্মার্টফোন Android 16 पर বেসড Motorola Hello UX অপারেটিং সিস্টেমে কাজ করে। দুটি ফোনেই Moto Secure, জেসচার ফিচার, Smart Connect, Circle to Search এবং Google Gemini ইন্টিগ্ৰেশন রয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে উভয় ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচারের পাশাপাশি ThinkShield সিকিউরিটি ফিচার দেওয়া হয়েছে।

ইউকেতে Moto G67 ফোনটির 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম £199.99 অর্থাৎ প্রায় 25,459 টাকা রাখা হয়েছে। অন্যদিকে Moto G77 ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট £250 অর্থাৎ প্রায় 31,825 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে Moto G77 ফোনটি PANTONE শেড সহ Spruce এবং Black Olive কালার অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে Moto G67 ফোনটি PANTONE শেড সহ Arctic Seal এবং Nile কালার অপশনে সেল করা হবে।

যেসব ইউজাররা মিড রেঞ্জে 5G স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Moto G67 এবং Moto G77 ফোনদুটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ফোনদুটিকে বাজারে উপস্থিত Samsung Galaxy A17 5G, Redmi Note 14 এবং Realme 15 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা দৈনন্দিন ব্যাবহার, ভিডিও স্ট্রিমিং , পারফরমেন্স এবং সোশ্যাল মিডিয়ার জন্য একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Moto G67 এবং Moto G77 ফোনদুটি সেরা বিকল্প হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here