ভিভো ফ্যানদের জন্য দারুণ খবর! কোম্পানি ভারতে তাদের ‘ভি’ সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। এই সিরিজের অধীনে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং V70 সিরিজ টিজ করা হচ্ছে। এই ফোনটি আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে লঞ্চ করা হবে। ভিভোর V সিরিজের ফোনগুলি তাদের ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। আসন্ন V70 সিরিজের ক্ষেত্রে এমনই কিছু হবে বলে মনে করা হচ্ছে।
কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটির ভারতীয় লঞ্চ সম্পর্কে জানিয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে। এই পেজের মাধ্যমে ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভারতের বাজারে এই ফোনগুলি লঞ্চ করা হতে পারে।
The countdown begins for the launch of most exciting
vivo V series phone. Stay tuned to know more.#vivoV70Series #ComingSoon #MomentsofJoy #ZEISSPortaritSoPro pic.twitter.com/iC8VQLhsO7— vivo India (@Vivo_India) January 30, 2026
আমরা আগেই জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভিভো ভারতে তাদের ‘ভি’ সিরিজের কোনো ‘এলিট’ মডেল লঞ্চ করেনি। অর্থাৎ কোম্পানির প্রথম Vivo V70 Elite ফোনটি বাজারে এই টাইটেল সহ পেশ করা হবে। এই Vivo V70 ফোনটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অ্যাডভান্স হতে চলেছে। দামের দিক দিয়েও Vivo V70 Elite ফোনটির দাম কিছুটা বেশি এবং Vivo V70 ফোনটির দাম কিছুটা কম রাখা হবে।
ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে V70 সিরিজের ফোনগুলি কোয়ালকম প্রসেসর সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একদিকে Vivo V70 ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং অন্যদিকে Vivo V70 Elite ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ পেশ করা হবে। মনে করিয়ে দিই গত বছর Vivo V60 ফোনটি Snapdragon Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়ে ফোনদুটি আগের মডেলের মতো হবে।
ফটোগ্রাফির জন্য Vivo V70 সিরিজে Zeiss লেন্স দেওয়া হতে পারে। কোম্পানির আপকামিং ফোনটিতে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। অন্যদিকে ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony OIS সেন্সর, 50 মেগাপিক্সেল 3x periscope telephoto লেন্স এবং থার্ড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo V70 5G ফোনটিতে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই flat AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000 নিটস পীক ব্রাইটনেস সহ HDR10+ সাপোর্ট করবে। এই ভিভো ফোনটিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 5G ফোনটি 6500mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 40 ঘন্টার ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। এই ফোনটিতে Bypass Charging ফিচার থাকবে, ফলে হেভি পারফরমেন্সের সময় ব্যাটারির পরিবর্তে সরাসরি মাদারবোর্ডে কারেন্ট সাপ্লাই করবে।
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনের ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে আগামী 20 ফেব্রুয়ারি ফোনগুলি বাজারে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি গত মাসে চীনে Vivo S50 ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এবার ভারতে ফোনটি Vivo V70 নামে রি-ব্র্যান্ড করা হতে পারে।











