বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত স্মার্টফোন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে এবং রিয়েলমিও এর ব্যাতিক্রম নয়। গত বছর কোম্পানি তাদের বড় ব্যাটারি সহ realme P4 5G এবং realme P4 Pro 5G ফোনটি লঞ্চ করেছিল। realme P4 5G ফোনটির দাম 2,500 টাকা এবং realme P4 Pro 5G ফোনটির দাম 4,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন থেকে রিয়েলমি স্মার্টফোন কেনার জন্য বেশি টাকা খরচ করতে হবে।
বেড়েছে realme P4 Pro ফোনের দাম
| realme P4 Pro | লঞ্চ প্রাইস | প্রাইস হাইক | নতুন দাম |
| 8GB RAM + 128GB Storage | ₹24,999 | ₹3,000 | ₹27,999 |
| 8GB RAM + 256GB Storage | ₹26,999 | ₹3,000 | ₹29,999 |
| 12GB RAM + 256GB Storage | ₹28,999 | ₹4,000 | ₹32,999 |
ভারতে realme P4 Pro 5G ফোনটির 8GB RAM ও 12GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। প্রথমে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 3 হাজার টাকা বাড়িয়ে ফোনটির দাম 27,999 টাকা হয়ে গেছে। একইভাবে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টর দামও 3 হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে 12GB RAM সহ 5G ফোনটির দাম 28,999 টাকা ছিল, বর্তমানে 4 টাকা বাড়িয়ে 32,999 টাকা দামে সেল করা হচ্ছে।
বেড়েছে realme P4 Pro ফোনের দাম
| realme P4 5G | লঞ্চ প্রাইস | প্রাইস হাইক | নতুন দাম |
| 8GB RAM + 128GB Storage | ₹18,499 | ₹2,500 | ₹20,999 |
| 8GB RAM + 128GB Storage | ₹19,499 | ₹2,500 | ₹21,999 |
| 8GB RAM + 256GB Storage | ₹21,499 | ₹2,500 | ₹23,999 |
20 হাজার টাকার চেয়েও কম দামের realme P4 5G ফোনটি 18,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটির দাম 2,500 বাড়িয়ে দেওয়া হয়েছে, এটি ফোনের সমস্ত ভেরিয়েন্টেই প্রযোজ্য। এই দাম বাড়ানোর পর realme P4 ফোনটির প্রাথমিক দাম 20,999 টাকা হয়ে গেছে। অন্যদিকে ফোনের টপ ভেরিয়েন্ট কেনার জন্য 23,999 টাকা খরচ করতে হবে।
realme P4 5G ফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 7,75,973 AnTuTu score পেয়েছে। অন্যদিকে realme P4 Pro 5G ফোনটিতে Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 10,88,192 AnTuTu score পেয়েছে। স্মুথ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য উভয় ফোনে HyperVision AI Chip রয়েছে।
realme P4 5G ফোনে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে realme P4 Pro 5G ফোনটিতে 6.8 ইঞ্চির 1.5k HyperGlow 4D Curve+ ডিসপ্লে রয়েছে। ফোনদুটিতে 144Hz রিফ্রেশ রেট এবং P4 5G ফোনে 4500nits পীক ব্রাইটনেস ও P4 Pro 5G ফোনে 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য এই দুটি Realme 5G ফোনেই ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। realme P4 5G ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল OV50D40 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। অন্যদিকে realme P4 Pro 5G ফোনে 50 মেগাপিক্সেল IMX896 OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য realme P4 ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং realme P4 Pro ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর যোগ করা হয়েছে ।
এই রিয়েলমির দুটি স্মার্টফোনেই পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যায়। আমাদের টেস্টে P4 ফোনটি 17 ঘন্টা 22 মিনিট এবং P4 Pro ফোনটি 17 ঘন্টা 17 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এছাড়া এই দুটি ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
realme P4 5G ফোনের রেঞ্জে বাজারে উপস্থিত OPPO K13 5G, Infinix GT 30 এবং Moto G86 Power ফোনগুলিও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা realme P4 Pro 5G ফোনটি কেনার কথা ভাবছেন, একইসঙ্গে তাঁরা একই বাজেট রেঞ্জে Infinix GT 30 Pro এবং OnePlus Nord CE 5 ফোনটিও দেখতে পারেন।












