আজ থেকে শুরু হল Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ স্মার্টফোনের সেল, প্রাথমিক সেলে পাওয়া যাচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট

কয়েকদিন আগেই ভারতের বাজারে রেডমি তাদের ‘নোট15 প্রো’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus স্মার্টফোনদুটি পেশ করা হয়েছিল। আজ অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকে ফোনগুলির সেল শুরু হয়েছে। প্রথম সেল হিসাবে কোম্পানির পক্ষ থেকে 3,000 টাকার ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। নিচে 200MP ক্যামেরা এবং 100W ফাস্ট চার্জিং সহ শক্তিশালী নতুন রেডমি স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং অফার ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 15 Pro স্মার্টফোনের অফার

Redmi Note 15 Pro লঞ্চ প্রাইসডিসকাউন্ট অফারএফেক্টিভ সেলিং প্রাইস
8GB RAM + 128GB Storage29,999 টাকা3,000 টাকা26,999 টাকা
8GB RAM + 256GB Storage31,999 টাকা3,000 টাকা28,999 টাকা

Redmi Note 15 Pro স্মার্টফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই দুটি ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 31,999 টাকা রাখা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে 3,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টের পর দুটি অপশন 26,999 টাকা এবং 28,999 টাকা দামে সেল করা হবে। এই ডিসকাউন্ট সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমিয়ে 128GB ভেরিয়েন্টের চেয়েও কম দামে পাওয়া যাবে। এই স্মার্টফোনটি Silver Ash, Mirage Blue এবং Carbon Black কালার অপশনে সেল করা হবে।

Redmi Note 15 Pro Plus স্মার্টফোনের অফার

Redmi Note 15 Pro+লঞ্চ প্রাইসডিসকাউন্ট অফারএফেক্টিভ সেলিং প্রাইস
8GB RAM + 256GB Storage37,999 টাকা3,000 টাকা34,999 টাকা
12GB RAM + 256GB Storage39,999 টাকা3,000 টাকা36,999 টাকা
12GB RAM + 512GB Storage43,999 টাকা3,000 টাকা40,999 টাকা

Redmi Note 15 Pro Plus স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হবে। এই অপশনগুলিতে 3,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর ফোনের 8GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাথমিক দাম 34,999 টাকা হবে। একইভাবে 12GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 36,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা রাখা হবে। Redmi Note 15 Pro Plus স্মার্টফোনটি Coffee Mocha, Mirage Blue এবং Carbon Black কালার অপশনে সেল করা হচ্ছে।

ব্যাঙ্ক অফার হিসাবে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus ফোনদুটিতে 3,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। একইসঙ্গে ইউজাররা SBI, ICICI বা HDFC Bank Credit Cards এর ব্যাবহার করে ফোন কিনলে এই ব্যাঙ্ক অফার উপভোগ করতে পারবেন। এছাড়া কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট আমাজন সহ অফলাইন রিটেইল স্টোরেও এই অফার জারি করা হয়েছে।

এই Redmi Note স্মার্টফোনদুটিতে 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। Redmi Note 15 Pro ফোনটিতে ফ্ল্যাট স্ক্রিন এবং Note 15 Pro+ ফোনটিতে কোয়াড-কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই উভয় ফোনেই CrystalRes AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3200 নিটস পীক ব্রাইটনেস, Flicker-Free সার্টিফিকেশন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। একইসঙ্গে ফোনদুটিতে Corning Gorilla Glass Victus 2 স্ক্রিন প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Redmi Note 15 Pro 5G স্মার্টফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro+ ফোনটিতে 2.7GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর রয়েছে। উভয় ফোনই Xiaomi HyperOS সহ সহ কাজ করতে সক্ষম। এছাড়া দ্রুত ও ল্যাগ-ফ্রি গেমিং এক্সপিরিয়েন্সের জন্য Xiaomi IceLoop কুলিং সিস্টেম রয়েছে, এর ফলে আরও ভালো থার্মাল ম্যানেজমেন্ট পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফোনদুটিতে অসাধারণ ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনদুটির ব্যাক প্যানেলে 2x ও 4x ইন-সেন্সর জুম এবং OIS (Optical Image Stabilization) ফিচার সাপোর্টেড 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi Note 15 Pro ফোনটিতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং Redmi Note 15 Pro+ ফোনটিতে শক্তিশালী 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 15 Pro+ 5G ফোনে শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W HyperCharge ফিচার রয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro ফোনটিতে 6580mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে Redmi স্মার্টফোনদুটিতে 22.5W রিভার্স চার্জিং টেকনোলজি রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here