240Hz ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OnePlus 16, লিক হল স্পেসিফিকেশন

কয়েক মাস আগেই OnePlus 15 ফোনটি লঞ্চ করা হয়েছিল, এর মধ্যেই আপকামিং ফ্ল্যাগশিপ OnePlus 16 স্মার্টফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে পারে। কারণ ফোনটি অসাধারণ স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

অ্যান্ড্রয়েড হেডলাইন্স রিপোর্ট অনুযায়ী OnePlus 16 ফোনটিতে বড় আপগ্রেডেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড OLED BOE X5 প্যানেল দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 240Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। আপকামিং ফোনটিতে OnePlus 15 ফোনের 144Hz ডিসপ্লের তুলনায় বড় আপগ্রেড পাওয়া যাবে। এর ফলে গেমিং এবং স্মুথ ভিজুয়াল উপভোগ করা যাবে।

প্রসেসিঙের জন্য OnePlus 16 ফোনটিতে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। বছরের শেষের দিকে এই প্রসেসরটি লঞ্চ করা হতে পারে। আসন্ন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরটি সবচেয়ে বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। তাই হাই-এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিঙের দিক দিয়ে OnePlus 16 ফোনটি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে।

OnePlus 16 ফোনটির ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে। লিক অনুযায়ী ফোনটিতে দুটি 200MP ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে Samsung ISOCELL HP5 প্রাইমারি সেন্সর থাকতে পারে। তবে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলেও আশা করা হচ্ছে। একইসঙ্গে নতুন আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে।

OnePlus 16 ফোনটি ব্যাটারি জন্যও সমালোচনায় রয়েছে। কারণ রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 9,000mAh কাছাকাছি বড় ব্যাটারি দেওয়া হতে পারে। বর্তমানে ভারতের বাজারে 10,000mAh ব্যাটারি সহ ফোন রয়েছে, তবে যেকোনো ফ্ল্যাগশিপ ফোনে এত বড় ব্যাটারি যথেষ্ট উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে। একইসঙ্গে ফোনটিতে 120W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এত বড় ব্যাটারি দ্রুত চার্জও করা যাবে।

অন্যান্য লিক অনুযায়ী OnePlus 16 ফোনটিতে LPDDR6 RAM এবং UFS 4.1 স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এছাড়া ফোনটিতে ডুয়েল কো-অ্যাক্সিয়াল স্পিকার এবং O916T ভাইব্রেশন মোটর থাকতে পারে, এর ফলে ইউজাররা আরও অ্যাডভান্স ফিচার উপভোগ করতে পারবেন।

জানিয়ে রাখি লিকের উপর ভিত্তি করে এই সমস্ত তথ্য, লঞ্চের সময় পরিবর্তন হতে পারে। কারণ এখনও পর্যন্ত OnePlus 16 ফোনটি লঞ্চ হতে অনেকটাই সময় বাকি রয়েছে। এই ফোনটি স্যামসাঙ এবং অ্যাপেলের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা কয়েক মাস পরে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here