গতকাল TCL তাদের নতুন দুটি স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে TCL K70 এবং TCL K70 Power স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। প্রথমে থাইল্যান্ডের বাজারে 4G স্মার্টফোনদুটি সেল করা হবে। নিচে বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি সহ স্মার্টফোনদুটির মিড রেঞ্জ স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। তবে নতুন TCL স্মার্টফোন দুটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না, এখনও পর্যন্ত এই বিষয়ে জানা যায়নি।
কোম্পানির পক্ষ থেকে TCL K70 এবং TCL K70 Power ফোনদুটিতে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 750 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। থাইল্যান্ডে TCL K70 Power ফোনটি Nebula Blue এবং Space Gray কালার অপশনে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে TCL K70 ফোনটি Black কালার শেডেও পেশ করা হয়েছে।
TCL K70 এবং K70 Power স্মার্টফোনদুটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G100 Turbo অক্টাকোর প্রসেসর সহ কাজ করে।
ফটোগ্রাফির জন্য TCL K70 এবং TCL K70 Power স্মার্টফোনদুটির ব্যাক প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনদুটিতে LED ফ্ল্যাশ এবং f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনগুলিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
নতুন ফোনদুটির সমস্ত স্পেসিফিকেশন প্রায় একইরকম রাখা হলেও ব্যাটারির ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য TCL K70 স্মার্টফোনে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে TCL K70 Power ফোনটিতে আরও শক্তিশালী 6,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই নতুন স্মার্টফোন দুটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য TCL K70 এবং K70 Power স্মার্টফোনদুটি IP64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে কানেক্টিভিটির জন্য ফোনগুলিতে Bluetooth 6.0 এবং NFC ফিচার দেওয়া হয়েছে। অসাধারণ মিউজিক ও অডিও এক্সপিরিয়েন্সের জন্য TCL স্মার্টফোনগুলিতে স্টেরিও স্পিকার এবং DTS সাপোর্ট রয়েছে। অন্যদিকে ফোন আনলক করার জন্য সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
থাইল্যান্ডের বাজারে TCL K70 ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট €135.50 অর্থাৎ প্রায় 15 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে TCL K70 Power ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম THB 13,090 অর্থাৎ প্রায় 36 হাজার টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম THB 14,090 অর্থাৎ প্রায় 39 হাজার টাকার কাছাকাছি রাখা হয়েছে।












