শাওমি দুই বছর আগের অর্থাৎ 2024 সালে ভারতের বাজারে তাদের Xiaomi 14 Civi ফোনটি লঞ্চ করেছিল। এরপর কোম্পানি রীতিমতো এই সিরিজের কথা ভুলেই গেছে। Xiaomi 15 Civi বা 16 Civi কোনো ফোনই লঞ্চ করা হয়নি। তবে এবার কোম্পানি তাদের স্ট্র্যাটেজিতে পরিবর্তন করতে চলেছে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে Xiaomi 17 Civi ফোনে কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং শীঘ্রই এই প্রিমিয়াম ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে Xiaomi 17 Civi ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে ফোনের ডিসপ্লে ডিটেইলস সম্পর্কে জানানো হয়েছে। ডিসিএস এর বক্তব্য অনুযায়ী আপকামিং Xiaomi 17 Civi ফোনটি কোম্পানির একটি কম্প্যাক্ট স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি 6.59 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
লিক অনুযায়ী Xiaomi 17 Civi ফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.8 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই নতুন শাওমি ফোনটি 16GB RAM সহ বাজারে পেশ করা হতে পারে। তবে ফোনের টপ ভেরিয়েন্টিতে এই অপশন দেওয়া হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17 Civi ফোনটিতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির Xiaomi 14 Civi ফোনটি 4,700mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। অর্থাৎ ব্যাটারির দিক থেকে নতুন শাওমি ফোনটিতে বড় আপগ্রেড পাওয়া যাবে। এই ফোনটির চার্জিং ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে ফোনটিতে কমপক্ষে 80W টার্বো চার্জিং সাপোর্ট করতে পারে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য Xiaomi 17 Civi 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Xiaomi 17 Civi ফোনটি IP69 রেটিং দেওয়া হবে এবং ফোনটির বডি মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা হবে।
লিকের মাধ্যমে Xiaomi 17 Civi ফোনের ফ্রন্ট ক্যামেরা সেটআপ সম্পর্কে কোনো ধরনের তথ্য জানানো হয়নি। জানিয়ে রাখি 2024 সালে কোম্পানি Xiaomi 14 Civi ফোনটি ডুয়েল সেলফি ক্যামেরা সহ লঞ্চ করেছিল এবং ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP + 32MP এর দুটি ক্যামেরা লেন্স রয়েছে। এবার কোম্পানি তাদের Xiaomi 17 Civi ফোনে দুটি সেলফি সেন্সর যোগ করবে কি না সেই বিষয়ে এখনও সন্দেহ রয়েছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ডুয়েল সেলফি ক্যামেরার চল প্রায় নেই বললেই চলে।
আমরা আগেই জানিয়েছি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Xiaomi 17 Civi ফোনের সম্পর্কে অফিসিয়ালি কি জানানো হয়নি, তবে লিক অনুযায়ী এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে অর্থাৎ জুলাই বা এরপর ফোনটি বাজারে পেশ করা হবে। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।












