সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল Realme ব্র্যান্ড OPPO এর সঙ্গে মার্জ হয়ে যাবে এবং রিয়েলমি ওপ্পোর সাব ব্র্যান্ড হিসাবে কাজ করবে। কোম্পানি তাদের অপারেশন কস্ট কম করার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গেছে। 8 বছর ধরে বাজারে আধিপত্য বিস্তারের পর এই খবর শুনে Realme ফ্যানরা যথেষ্ট অবাক হয়েছে। কোম্পানি তাদের কস্ট কাটিং অর্থাৎ খরচ কমানোর জন্য নতুন সিদ্ধান্ত গ্ৰহণ করেছে এবং এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়েছে Realme কোম্পানির সেলস টীমের ওপর। কোম্পানির পক্ষ থেকে তাদের সেলস এক্সিকিউটিভ এবং ম্যানেজমেন্ট ছাঁটাই করা শুরু করে দিয়েছে।
আমরা এই বিষয়ে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি। অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই তথ্য জানা গেছে। রিয়েলমির এক এমপ্লয়ি আমাদের জানিয়েছেন কোম্পানির পক্ষ থেকে এরিয়া সেলস ম্যানেজার সহ গ্ৰাউন্ড স্টাফদের নির্দেশ দিয়ে জানানো হয়েছে তাঁরা আগামী এক-দুই মাস পর্যন্তই রয়েছেন। আমরা এই খবর পেয়েছি গুজরাটের মার্কেট থেকে। যেহেতু এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি তথ্য তাই আমরা পরে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাব সহ আরও কিছু রাজ্যে কল করেছি এবং সব জায়গা থেকেই একই খবর পাওয়া গেছে।
গুজরাটের এক এক্সিকিউটিভ আমাদের জানিয়েছেন তাদের রেলিগেশন দিতে বলা হয়েছে এবং আগামী 30 এপ্রিল তাদের চাকরির শেষ দিন হতে পারে কোম্পানির পক্ষ থেকে কস্ট কাটিং ও রিয়েলমি ব্র্যান্ডের পরিচালন পদ্ধতিতে পরিবর্তনের ফলে উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি রিয়েলমি রিটেইল স্টোরের কর্মচারীদেরও ইস্তফা দিতে হতে পারে।
দিল্লির এক্সিকিউটিভের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি এই তথ্য সঠিক এবং এবার OPPO টেকওভার করা শুরু করে দিয়েছে। এখানেও Realme সেলস ডিপার্টমেন্টে নির্দেশ দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি রিয়েলমি এবং ওপ্পো দুটিই চাইনিজ ব্র্যান্ড এবং উভয়েরই মালিকানা রয়েছে BBK Electronics এর কাছে। মার্কেটে বিবিকে OPPO, Vivo, OnePlus, iQOO এবং realme নামের পাঁচটি সাবসিডিয়ারি কোম্পানি নামিয়ে রেখেছে। রিয়েলমি এখনও ব্র্যান্ড হিসাবেই থাকবে, তবে স্বাধীনভাবে কাজ করার বদলে এখন থেকে কাজ করবে ওপ্পোর সাব ব্র্যান্ড হিসাবে।
রিয়েলমি 2018 সালের মার্চ মাসে ওপ্পোর সাব ব্র্যান্ড হিসাবেই বাজারে এসেছিল। কোম্পানির প্রথম স্মার্টফোন ছিল Realme 1 এবং এই ফোনের ব্যাক প্যানেলে ওপ্পোর ব্র্যান্ডিং দেখা গিয়েছিল। এই ওপ্পো লোগোর নিচে ছোট অক্ষরে বাই ওপ্পো এবং অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া লেখা ছিল। এরপর কয়েক মাসের মধ্যে কোম্পানি একটি ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হয়ে উঠেছিল এবং 2018 সালের সেপ্টেম্বর মাসে ওপ্পোর চেয়ে আলাদা হয়ে Realme 2 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার আবারও 8 বছর পর রিয়েলমি ওপ্পোর ছত্রছায়ায় ফিরতে চলেছে।
তবে এই পরিবর্তন ওপ্পোর জন্য কতটা কার্যকর হবে সেটাই দেখার মতো বিষয় হবে। তবে রিয়েলমি ফ্যানদের জন্য এই খবর নিঃসন্দেহে বেশ দুঃখজনক।












