Nu Republic এর ফাস্ট-ফ্যাশন কনজিউমার টেক ব্র্যান্ড Dubstep ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে Dubstep Buzz X12 Wireless Earbuds Love Edition লঞ্চ করা হয়েছে। এই বিশেষ সিজনাল এডিশন ইয়ারবাড এক্সক্লুসিভভাবে Instamart এর মাধ্যমে সেল করা হচ্ছে। ভ্যালেন্টাইনস ডের কথা মাথায় রেখে এই ইয়ারবাড প্যাশন-রেড কালার অপশনে এবং মেটালিক অ্যাক্সেন্ট সহ পেশ করা হয়েছে। এর ফলে এটি একই সঙ্গে স্টাইলিশ এবং এক্সপ্রেসিভ গিফট অপশনে পরিণত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট ইয়ারবাড সম্পর্কে।
Dubstep এর ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন Love on Loop এর অধীনে পেশ করা নতুন Buzz X12 Love Edition ভালোবাসা, মিউজিক এবং স্পন্টেনিটি থীমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই কোলাবরেশন কুইক-কমার্সের সুবিধা এবং এক্সপ্রেসিভ অডিও ডিজাইন সহ পেশ করা হয়েছে। এই প্রোডাক্টটি অনেক ইউজারদের শেষ মুহূর্তের ভ্যালেন্টাইনস ডে গিফটের দুশ্চিন্তা দূর করবে। ইউজাররা Instamart এর মাধ্যমে এই ইয়ারবাড অর্ডার করতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যেই হাতেও পেয়ে যাবেন।
Dubstep Buzz X12 Wireless Earbuds Love Edition লেটেস্ট ও অ্যাডভান্স Bluetooth v5.4 সাপোর্ট করে। এতে কোম্পানির X-Bass টেকনোলজি দেওয়া হয়েছে, যা ডীপ বেস এবং ক্লিয়ার ভোকাল দিতে সক্ষম। সুন্দর কলিং এক্সপেরিয়েন্সের জন্য এতে Environmental Noise Cancellation অর্থাৎ ENC ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ভিড় এবং শোরগোলের মধ্যে থেকেও কলের ভয়েস পরিস্কার শোনা যাবে। এই ইয়ারবাডে 60 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম, ইন্টিউটিভ টাচ কন্ট্রোল এবং অন-ডে কমফোর্টেবল ফিট উপভোগ করা যায়। এইসব কারণে এটি দৈনন্দিন ব্যাবহার এবং উপহারের জন্য একটি আদর্শ বিকল্প।
ভ্যালেন্টাইনস ডে আরও আকর্ষণীয় করে তোলার জন্য Dubstep এর পক্ষ থেকে Instamart ইউজারদের জন্য Love on Loop ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই ক্যাম্পেইনে Instamart প্ল্যাটফর্মে Dubstep এলিজেবল প্রোডাক্ট কেনাকাটা করলে ইউজারদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে নয় জন বিজয়ীদের 3,000 টাকার ডিনার ভাউচার দেওয়া হবে। এছাড়াও এক জন গ্ৰ্যান্ড প্রাইজ উইনারকে দুই জনের জন্য গোয়ার ফ্লাইট টিকিট দেওয়া হবে। এর সঙ্গে থাকছে অভিনেতা অভয় দেওলের সঙ্গে দেখা করার সুযোগ। তবে এটি উপলব্ধতা এবং শিডিউলের ওপর নির্ভর করবে।

Instamart প্ল্যাটফর্মে Dubstep Buzz X12 Wireless Earbuds Love Edition সীমিত সময়ের জন্য 599 টাকা অফার প্রাইসে সেল করা হচ্ছে। যারা উপহার দেওয়ার জন্য একটি সস্তা অপশন খুঁজছেন তাঁরা এই ইয়ারবাড কিনতেই পারেন।










