বর্তমানে প্রায় সমস্ত স্মার্টফোন কোম্পানিই তাদের ফোনের দাম বাড়িয়ে চলেছে। গ্লোবাল চিপ শর্টেজের কারণে একদিকে যেমন সমস্ত নতুন স্মার্টফোন বেশি দামে লঞ্চ করা হচ্ছে, তেমনই আগে থেকে বাজারে উপস্থিত ফোনের দামও বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও এমন একটি সস্তা 5G স্মার্টফোন রয়েছে যেটিতে 6000mAh Battery, AI Assist ও Military-Grade বডি পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এই লো বাজেট ফোনটি লঞ্চ প্রাইসে সেল করা হচ্ছে।
এই পোস্টে গত বছর ভারতে লঞ্চ হওয়া realme কোম্পানির Narzo 80 Lite 5G স্মার্টফোন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 4GB RAM + 128GB Storage সহ 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। প্রাইস হাইকের যুগে দাঁড়িয়েও এই ফোনটি আগের দামেই বিক্রি করা হচ্ছে। ইউজাররা শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি আগের দামেই কিনতে পারবেন। এটি এই ফোনের কোনো অফার ছাড়াই সেলিং প্রাইস। অর্থাৎ 10 হাজার টাকার রেঞ্জে 5G স্মার্টফোন কেনার জন্য কোনো ব্যাঙ্ক কার্ড প্রয়োজন হবে না।
realme Narzo 80 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G57 MC2 GPU যোগ করা হয়েছে।
realme Narzo 80 lite 5G ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 625nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Rainwater Smart Touch ফিচার দেওয়া হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যায়।
ফটোগ্রাফির জন্য realme Narzo 80 lite 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত এবং 76° FoV এর ক্ষমতাসম্পন্ন 32MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
realme Narzo 80 lite 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 46.6 ঘন্টা পর্যন্ত কল করা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। অর্থাৎ এই ফোনটি ব্যাবহার করে অন্য স্মার্টফোন বা ইয়ারবাড, স্মার্ট ওয়াচের মতো ডিভাইস চার্জ করা যাবে।
realme Narzo 80 lite 5G ফোনটি Android 15 বেসড OneUi 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে Armorshell শক রেজিস্টেন্স বডি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি 2 মিটার উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি 9 5G Bands, 5GHz Wi-Fi এবং Bluetooth 5.3 সাপোর্ট করে।
যারা একটি নতুন সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য মাত্র 10,499 টাকা দামে realme Narzo 80 lite 5G ফোনটি নিঃসন্দেহে একটি সুন্দর অপশন। প্রথমত, এই রেঞ্জে নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে না এবং দ্বিতীয়ত, এই ফোনের মতো স্পেসিফিকেশন পাওয়ার জন্য ইউজারদের বেশ কিছুটা বেশি দাম দিতে হবে। এই ফোনটির বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি যথেষ্ট উল্লেখযোগ্য। তবে পারফরমেন্স খুব বেশি শক্তিশালী নয়, বরং দৈনন্দিন ব্যাবহারের জন্য যথাযথ।












