6,300mAh ব্যাটারি এবং 90Hz ডিসপ্লে সহ আসতে চলেছে Realme Note 80, লঞ্চের আগেই লিক হল ডিটেইলস

Realme তাদের Note সিরিজের পরিধি বিস্তার করতে পারে। নতুন রিপোর্ট অনুযায়ী কোম্পানি আগামী 5 মার্চ অফিসিয়ালি Realme Note 80 ফোনটি লঞ্চ করতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। প্যাশনেটগীকজ্‌ ফোনের তথ্য শেয়ার করেছেন। যারা কম দামে ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্যও ভালো অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Note 80 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Realme Note 80 ফোনটিতে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 563 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনে “ArmorShell” প্রোটেকশন দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটি 1.8 মিটার উঁচু থেকে পড়লেও সুরক্ষিত থাকবে।

প্রসেসিঙের জন্যও আপকামিং Realme Note 80 ফোনটি অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত প্রএস্রের নাম সম্পর্কে জানানো হয়নি, ফোনটি AnTuTu টেস্টে 3,90,000 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 48 মাস পর্যন্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এটি এন্ট্রি-লেভেল সেগমেন্টের জন্য যথেষ্ট ভালো বলে মনে করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্যও Realme Note 80 ফোনটিতে 6,300mAh ব্যাটারি দেওয়া হতে পারে। দ্রুত চার্জ করার জন্যও এতে 15W চার্জিং ফিচার থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে এই ব্যাটারি চার বছর পর্যন্ত হেলথ বজায় থাকার জন্যও ডিজাইন করা হয়েছে। একইসঙ্গে ফোনটি -20°C থেকে 50°C পর্যন্ত তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম। এই ফোনটি আলাদা-আলাদা ওয়েদারের পরিস্থিতির জন্যও দারুণ অপশন হবে।

Realme Note 80 ফোনটিতে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এটি একটি সাধারণ সেটআপ মনে করা হলেও, Realme এর ফোনটিতে অবজেক্ট রিমুভাল, ফেস এনহ্যান্সমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড কাটআউটের মতো AI টুল থাকতে পারে।

Realme Note 80 ফোনটির থিকনেস প্রায় 7.94mm পাতলা এবং 197 গ্রাম ওজন রাখা হতে পারে। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এটি স্লিম ও খুব সহজেই হাতে ধরা যাবে। এই ফোনটি Glacier Blue এবং Storm Black কালার অপশনে সেল করা হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্যও IP54 রেটিং দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে ওয়েট হ্যান্ড টাচ ফিচার থাকতে পারে, ফলে ভেজা হাতেও স্ক্রিন টাচ করলে স্মুথ রেসপন্স পাওয়া যাবে।

এখনও পর্যন্ত Realme Note 80 ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। দৈনন্দিন কাজের জন্য এই ফোনটি ভালো অপশন হতে পারে। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, 5 মার্চ অফিসিয়ালি ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। ভবিষ্যতে এই ফোনের নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here