5 মার্চ 10,001mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Realme Narzo Power 5G, জেনে নিন ফিচার ডিটেইলস

Realme এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে Realme Narzo Power 5G ফোনটি আগামী 5 মার্চ ভারতে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। জানিয়ে রাখি অন্যান্য Narzo ফোনের মতো এই ফোনটিও Amazon India এবং Realme এর অফিসিয়াল স্টোরের মাধ্যমে সেল করা হবে। উভয় প্ল্যাটফর্মে ফোনটির মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে। এই সাইটের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Narzo Power 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

মাইক্রোসাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme Narzo Power 5G ফোনটি মিড-রেঞ্জে লঞ্চ করা হবে। এই ফোনটিতে 6.8 ইঞ্চির বড় AMOLED কার্ভড ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্যানেলে 6500 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হতে পারে, এর ফলে অসাধারণ আউটডোর ভিজিবিলিটি এবং HDR এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Realme Narzo Power 5G ফোনটিতে MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হতে পারে। এর সঙ্গে Hyper Vision+ AI চিপ যোগ করা হবে। ফলে অতিরিক্ত AI চিপ ইমেজ প্রসেসিং, গেমিং পারফরমেন্স এবং সিস্টেম এফিসিয়েন্সি উপভোগ করা যাবে। আপকামিং ফোনটি Android 16 বেসড Realme UI 7.0 সহ লঞ্চ করা হবে। কোম্পানি পক্ষ থেকে তিন বছর পর্যন্ত Android আপডেট এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Realme Narzo Power 5G ফোনটির ব্যাক প্যানেলে OIS সাপোর্টেড 50MP এর Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এটি এই সেগমেন্টে একটি দুর্দান্ত ফিচার হয়ে উঠতে পারে।

Realme Narzo Power 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে। এই ফোনটিতে 80W ফাস্ট চার্জিং এবং 27W ওয়ার্ড রিভার্স চার্জিং সাপোর্টেড 10,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এই রিভার্স চার্জিং এর মাধ্যমে অন্যান্য গ্যাজেট চার্জ করা যাবে। জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত রাখার জন্য IP66, IP68 এবং IP69 রেটিং যোগ করা হতে পারে।

মাইক্রোসাইটের মাধ্যমে ফোনটি Titan Blue এবং Titan Silver কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী Realme Narzo Power 5G ফোনটি Realme P4 Power 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। আপকামিং ফোনটির দাম P4 ফোনের মতো রাখা হতে পারে। অর্থাৎ এই ফোনটি 25 থেকে 26 হাজার টাকা রেঞ্জে পেশ করা হতে পারে।

জানিয়ে রাখি বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে এবং লেটেস্ট সফটওয়্যার সহ মিড বাজেট রেঞ্জে Realme Narzo Power 5G ফোনটি ভালো অপশন হতে পারে। যারা একটি বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন, তাঁরা Realme Narzo Power 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here