ভারতের বাজারে realme ব্র্যান্ডকে সফলতার শিখরে পৌঁছে দেওয়ার মূল কারিগর মাধব শেঠ এবার নিজের একটি নতুন স্মার্টফোন ব্র্যান্ড Ai+ শুরু করেছে। NxtQuantum Shift Technologies এর অধীনে তৈরি করা এই ব্র্যান্ডের পক্ষ থেকে ভারতে নতুন Pulse 2 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিকে সেগমেন্টের সবচেয়ে পাতলা 6000mAh ব্যাটারি সহ স্মার্টফোন বলে জানানো হয়েছে এবং এই ফোনটি মাত্র 5,999 টাকা এফেক্টিভ প্রাইসে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে Ai+ Pulse 2 ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Pulse 2 ফোনটি 4GB RAM ও 64GB Storage সহ 5,999 টাকা দামে সেল করা হবে। একইভাবে এই ফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 7,999 টাকা দামে বেচা হবে। আগামী 11 মার্চ থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটির সেল শুরু হবে। কোম্পানি জানিয়েছে এই দাম শুধুমাত্র প্রাথমিক সেলের ক্ষেত্রে প্রযোজ্য এবং ভবিষ্যতে ফোনটির সেলিং প্রাইস বেড়ে যাবে। এই ফোনটি Green, Blue, Pink, Purple ও Black কালার অপশনে পেশ করা হয়েছে।
Ai+ Pulse 2 ফোনে 6.74-ইঞ্চির এইচডি+ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 400nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে।
Ai+ Pulse 2 4G ফোনটি Android 16 সহ কোম্পানির NxtQuantum OS এ কাজ করে। এই ফোনে Unisoc T7250 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কিং দিন আগে realme P4 Lite 4G এবং গত মাসে Tecno Spark Go 3 ফোনগুলিতেও এই চিপসেট যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Ai+ Pulse 2 4G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ক্যাটাগরির সবচেয়ে স্লিম 6000mAh ব্যাটারি সহ স্মার্টফোন। কোম্পানির আগের জেনারেশনের Pulse 1 ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ ব্যাটারির দিক থেকে এই ফোনে বড়সড় আপগ্রেড করা হয়েছে। নতুন Ai+ Pulse 2 4G ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
লো বাজেট সেগমেন্টে Ai+ Pulse 2 4G ফোনটিকে গত সপ্তাহে লঞ্চ করা realme P4 Lite 4G ফোনটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এই ফোনে MIL-STD 810H সার্টিফায়েড বডি রয়েছে। এই ফোনে 90Hz ডিসপ্লে দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং এবং 6W রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 6300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও ফটোগ্রাফির জন্য এতে 13MP AI ক্যামেরা রয়েছে।











