17 মার্চ 7200mAh ব্যাটারি সহ ভারতে আসতে চলেছে Vivo T5x 5G স্মার্টফোন, পাওয়া যাবে IP69 রেটিং

কয়েক দিন আগেই ভিভো তাদের ‘T-Series’ এর নেক্সট জেনারেশন লঞ্চ করবে বলে জানিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে আপকামিং Vivo T5x 5G ফোনের ভারতের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 17 মার্চ Vivo T5x 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এই ফোনটি 7200mAh বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।

17 মার্চ Vivo T5x ফোনটি ভারতে লঞ্চ করা হবে। এটি কোম্পানির ‘T5’ সিরিজের প্রথম মডেল হতে চলেছে। পরবর্তী সময়ে এই সিরিজের অন্যান্য স্মার্টফোন সম্পর্কে জানানো হবে। জানিয়ে রাখি ভিভোর আগের T4 সিরিজের অধীনে মোট 6 ফোন পেশ করা হয়েছিল। 17 মার্চ দুপুর 12টা সময়ে Vivo T5x ফোনের দাম অফিসিয়ালি জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এবং রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে।


Vivo T5x 5G ফোনটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই ভিভো 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে বেস্ড OriginOS 6 সহ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া বেস ভেরিয়েন্টে 128GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে।

Vivo T5x 5G ফোনটি 7,200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এটি কোম্পানির এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি হবে বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি আগের Vivo T4x ফোনটি 6500mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। তাই ইউজাররা নতুন T5x ফোনটির পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে বড় আপগ্রেড উপভোগ করতে পারবেন। অন্যদিকে আগের Vivo T4 5G ফোনে 7300mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই আসন্ন Vivo T5 ফোনটি কোম্পানি 7500mAh বা এর চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ করতে পারে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Vivo T5x 5G ফোনটি IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.8 ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লেতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Wet-Hand Touch-এর মতো ফিচার সাপোর্ট করতে পারে, এর ফলে ভেজা হাতেও সহজেই ফোনটি ব্যাবহার করা যাবে।

Vivo T4x 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 প্রসেসর রয়েছে। একইসঙ্গে ফোনটিতে 6.72 ইঞ্চির ফুল এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Vivo T4x 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। অন্যদিকে ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে এবং চার্জ করার জন্য 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here