50MP ক্যামেরা এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ লঞ্চ হল Motorola Edge 70 Fusion+ স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Motorola তাদের Edge 70 সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Motorola Edge 70 Fusion+ স্মার্টফোন ব্রাজিলের বাজারে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি Edge 70 সিরিজের নতুন মডেল, এটি আগের Motorola Edge 70 Fusion ফোনের মতো হবে, তবে ক্যামেরা সেটআপ এবং অন্যান্য ফিচারের দিক দিয়ে কিছুটা আলাদা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Fusion+ ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 70 Fusion+ স্মার্টফোনটিতে 1272×2772 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন HDR10+ এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, এর ফলে স্মুথ স্ক্রলিং এবং দারুণ ভিজুয়াল পাওয়া যায়।

প্রসেসিঙের জন্য Motorola Edge 70 Fusion+ স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 2.7GHz অক্টাকোর CPU এবং Adreno 810 GPU সহ কাজ করে। এই স্মার্টফোনে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

Motorola Edge 70 Fusion Plus স্মার্টফোনটিতে কিছুটা আলাদা ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 50-মেগাপিক্সেল Sony LYTIA 710 প্রাইমারি সেন্সর এবং 50-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 10-মেগাপিক্সেল 3x টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50-মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 70 Fusion+ স্মার্টফোনটিতে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 68W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটিতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে 5G, Wi-Fi 6E, Bluetooth 6.0, NFC ও USB Type-C পোর্ট সাপোর্ট করে। একইসঙ্গে সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস-আনলক ফিচার রয়েছে।

ব্রাজিলের বাজারে Motorola Edge 70 Fusion+ স্মার্টফোনটি BRL 2,969 অর্থাৎ প্রায় 52,500 টাকা দমে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Pantone Orient Blue এবং Pantone Blue Surf কালার অপশনে সেল করা হবে। যারা নতুন মোটোরোলা ফোন খুঁজছেন, তাঁরা Motorola Edge 70 Fusion+ স্মার্টফোনটি কিনতে পারেন। তাদের জন্য এটি একটি ভালো অপশন হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here