200 মেগাপিক্সেল 2 ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OPPO Find X9s Pro! লিক হল স্পেসিফিকেশন

ভারতের বাজারে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনগুলি লঞ্চের পর, এবার কোম্পানি এই সিরিজের ‘X9s’ মডেল লঞ্চ করতে চলেছে। সম্প্রতি OPPO Find X9s ফোনের লিক প্রকাশ্যে এসেছিল। আজ আপকামিং OPPO Find X9s Pro ফোনের ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আসন্ন OPPO Find X9s Pro ফোনের স্পেসিফিকেশন ইন্টারনেটে শেয়ার করেছেন।

আপকামিং OPPO Find X9s Pro ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এটি বাজারে উপস্থিত OPPO Find X9 ফোনে ব্যাবহার করা হয়েছে। জানিয়ে রাখি ভারতে প্রথম OPPO Find X9 এবং X9 Pro ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছিল। এটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 4.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

লিক অনুযায়ী OPPO Find X9s Pro ফোনটিতে 200 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1/1.56-ইঞ্চির সাইজ সহ 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সর এবং 200MP 3x periscope telephoto লেন্স থাকতে পারে। এই প্পহন্তির কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ultra-wide এবং একটি 3.2MP লেন্স যোগ করা হতে পারে।

শক্তিশালী রেয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Find X9s Pro ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে। একইসঙ্গে OPPO Find X9s Pro ফোনটিতে 6.32-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। সাধারণত প্রো মডেলের ক্ষেত্রে এত ছোট স্ক্রিন দেখা যায় না। একইভাবে লিক অনুযায়ী ফোনটির ফ্ল্যাট ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন এবং 3ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X9s Pro ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। কোম্পানির নতুন ভিভো ফোনটি IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হবে।

জানিয়ে রাখি সম্প্রতি ওপ্পো জানিয়েছিল ভারতে OPPO Find X9 Ultra ফোনটি লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে এপ্রিল বা মে মাসের দিকে ফোনটি পেশ করা হতে পারে। অফিসিয়ালি জানানো হয়নি, তবে এই ফোনটিতে কোয়ালকলের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত কোনো OPPO স্মার্টফোন এই প্রসেসর সহ লঞ্চ করা হয়নি।

কোম্পানির বক্তব্য অনুযায়ী OPPO Find X9 Ultra ফোনটির বিশেষত্ব ক্যামেরা সেটআপ হতে চলেছে। আপকামিং ওপ্পো ফোনটিতে সবচেয়ে অ্যাডভান্স ইমেজিং সিস্টেম থাকবে। ফোনে Hasselblad ক্যামেরা লেন্স দেওয়া হবে, এর মাধ্যমে যেকোনো প্রফেশনাল ফটোগ্রাফির মতো রেজাল্ট পাওয়া যাবে। ফোনটিতে 1/1.28″ আল্ট্রা লার্জ সেন্সর সহ 200MP periscope telephoto লেন্স এবং 10X জুম ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here