ভারতের বাজারে Realme তাদের নতুন Realme P4 Lite 5G স্মার্টফোন করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 2026 সালের 19 মার্চ দুপুর 12টা সময়ে ভারতে এই ফোনটি পেশ করা হবে। সবচেয়ে বড় কথা এই ফোনটি 7000mAh ব্যাটারি সহ কম দামে লঞ্চ করা হবে। এর ফলে ইউজাররা দীর্ঘমেয়াদী ব্যাটারি উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P4 Lite 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
Realme এর বক্তব্য অনুযায়ী কোম্পানির Realme P4 Lite 5G ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি একবার চার্জ করলে প্রায় 1.47 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং অসাধারণ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফগন্তি ডিজাইন করা হয়েছে। এই ফোনটিতে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এটি হালকা এবং পাতলা রাখার চেষ্টা করা হয়েছে। এর দীর্ঘক্ষণ পর্যন্তও সহজেই ব্যাবহার করা যাবে।
Power that keeps you going, all day and beyond.
Introducing The Smooth 7000mAh Pioneer, #realmeP4Lite.
Launching 19th Mar, 12PM.Know More : https://t.co/9pTzXDOyJd https://t.co/qQFs1uRpOg pic.twitter.com/KT6HuHnRxX
— realme (@realmeIndia) March 16, 2026
Realme P4 Lite 5G ফোনটিতে 144Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে, এর ফলে স্মুথ স্ক্রলিং এবং গেমিং উপভোগ করা যাবে। এই স্ক্রিন 900 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে তীব্র রোঁদেও ভালোভাবে কন্টেন্ট দেখা যাবে। একইসঙ্গে এতে আই-কম্ফার্ট ফিচার থাকবে। এর ফলে অনেক সময়ে পর্যন্ত স্ক্রিন দেখার পরও চোখের উপর কম প্রভাব পরবে।
প্রসেসিঙের জন্য Realme P4 Lite 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। এটি 6nm প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর। এই প্রসেসর মাল্টিটাস্কিং, গেমিং এবং ভিডিও স্ট্রিমিং ছাড়াও দৈনন্দিনের কাজ সহজেই করা যাবে। ফোনটিতে 5300mm² Airflow VC কুলিং সিস্টেম থাকবে বলে জানা গেছে। এটি দীর্ঘক্ষণ পর্যন্ত হেভি গেমিঙের পরও তাপমাত্রা নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করতে পারে।
Realme P4 Lite 5G ফোনটিকে আরও টেকসই করা জন্য এতে ArmorShell প্রোটেকশন থাকবে। এই ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স টেস্ট পাস করেছিল। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP64 রেটিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Realme P4 Lite 5G ফোনটিতে 13MP AI রেয়ার ক্যামেরা দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এটি যথেষ্ট ভালো হতে পারে।
কোম্পানি তাদের ColorPop ডিজাইন ফিলসাফি ধাঁরা বজায় রেখে ফোনটি Mosaic Green এবং Mosaic Blue এর মতো আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করবে। এছাড়া এত বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটির থিকনেস মাত্র 8.4mm হবে, ফলে কম দামের ফোনটি একটি দারুণ অপশন হতে পারে।
আপকামিং ফোনটি লঞ্চের পর কোম্পানির পক্ষ থেকে এটি realme.com, শপিং সাইট Flipkart এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। 19 মার্চ লঞ্চের দিন আমরা Realme P4 Lite 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










