গত মাসে স্যামসাঙ ভারতে তাদের ‘এফ’ সিরিজের লো-বাজেট Samsung Galaxy F70e 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে এবার কোম্পানি এই ফোনের প্রো মডেল লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি Samsung Galaxy F70 Pro 5G নামে লঞ্চ করা হবে। এটি নাম এবং কোড নেম সহ সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে।
টেক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স জিএসএমএ ডেটাবেসে Samsung Galaxy F70 Pro 5G ফোনটি স্পট করেছে। একইসঙ্গে ডেটাবেসে আপকামিং স্যামসাঙ ফোনটি SM-E476B/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম সম্পর্কে জানা গেছে। এখনও পর্যন্ত এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি, তবে কোম্পানি তাদের Samsung Galaxy F70 Pro 5G ফোনটি লঞ্চ করবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। আগামী মাসের দিকে ফোনটি টেক মার্কেটে পেশ করা হবে।
Samsung Galaxy F70 Pro 5G ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy F70e 5G ফোনের আপগ্রেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। এতে বড় ব্যাটারি, লার্জ স্ক্রিন এবং বেশি শক্তিশালী প্রসেসর দেওয়া হতে পারে।
অন্যদিকে Samsung Galaxy F70e 5G ফোনটি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর সহ কাজ করে। জানিয়ে রাখি আমাদের টেস্টিঙে এই প্রসেসর 532024 AnTuTu Score স্কোর পেয়েছে।
Samsung Galaxy F70e 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 12,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 14,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড One UI 8.0 সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া Samsung এর 5G ফোনটিতে 6 OS আপগ্রেড এবং 6 সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
Samsung Galaxy F70e 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 260 PPI এবং 800 nits ব্রাইটনেস আউটপুট পাওয়া যাবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP54 রেটিং রয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে ডুয়েল 5G সিম সাপোর্টেড Wi-Fi 5, Bluetooth 5.3 এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো অপশন যোগ করা হয়েছে।
Samsung Galaxy F70e 5G স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিংয়ে 11 ঘন্টা 51 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। একইসঙ্গে ফোনটি দ্রুত চার্জ করার জন্য 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। টেস্ট চলাকালীন 20% থেকে 100% চার্জ হতে 74 মিনিট সময় লেগেছে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F70e 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই Samsung 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।












