লিক হল 13000mAh ব্যাটারি, 16GB RAM এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ OnePlus Pad 3 Pro ট্যাবলেটের ডিটেইলস

গতবছর ওয়ানপ্লাস তাদের 16GB RAM এবং শক্তিশালী 12,140mAh ব্যাটারি সহ OnePlus Pad 3 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই ট্যাবলেটের ‘প্রো’ মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আপকামিং ওয়ানপ্লাস ট্যাবলেটটি OnePlus Pad 3 Pro নামে লঞ্চ করা হবে। ইন্টারনেটের মাধ্যমে এই ট্যাবলেটের স্পেসিফিকেশন এবং ফিচার লিক হয়েছে। এই ট্যাবলেটটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন OnePlus Pad 3 Pro ট্যাবলেটের তথ্য শেয়ার করেছে। ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর মাধ্যমে পোস্ট করে জানিয়েছে ওয়ানপ্লাস এর সবচেয়ে শক্তিশালী ট্যাবলেট হতে চলেছে, এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ পেশ করা হবে। জানিয়ে রাখি এই 3 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, যা 3.63GHz থেকে 4.6GHz হাই ক্লক স্পীডে কাজ করতে পারে। একই প্রসেসর সহ OnePlus 15 ফোনটিও কাজ করে।

লিক অনুযায়ী OnePlus Pad 3 Pro ট্যাবলেটটি 16GB RAM সহ 512GB storage অপশনে লঞ্চ করা হবে। এই ট্যাবলেটে LPDDR5X RAM + UFS 4.1 storage ফিচার থাকতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Pad 3 Pro ট্যাবে শক্তিশালী 13,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অর্থাৎ ব্যাতারিরদিক দিয়ে OnePlus Pad 3 Pro ট্যাবলেটটি অনেকবেশি শক্তিশালী হয়ে উঠবে।

চার্জ করার জন্য ট্যাবলেটটিতে 67W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী OnePlus Pad 3 Pro ট্যাবলেটটিতে 13.2-ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। জানিয়ে রাখি OnePlus Pad 3 ট্যাবলেটটিতে 13.2-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই 3.4K রেজোলিউশন সাপোর্টেড স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 315ppi সাপোর্ট করে।

OnePlus Pad 3 ট্যাবলেটটি Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল, এতে দুর্দান্ত থার্মাল ম্যানেজমেন্টের জন্য গ্রেফিন কম্পোজিট ম্যাটেরিয়াল সহ ভেপার কুলিং সিস্টেম রয়েছে। ভারতের বাজারে এই ট্যাবলেটটি 12GB RAM + 256GB ROM এবং 16GB RAM + 512GB ROM সহ লঞ্চ করা হয়েছিল। এই স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 49,999 টাকা এবং 52,999 টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি এই ট্যাবলেটটি কোম্পানির ওয়েবসাইটে 3,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।

OnePlus Pad 3 ট্যাবলেটটি OxygenOS 15 সহ কাজ করে, এতে AI Features রয়েছে। কোম্পানির পক্ষ থেকে একইসঙ্গে Stylo 2 লঞ্চ করা হয়েছিল, এর ফলে 16,000 লেভেলের প্রেশার সেন্সিং এর সঙ্গে ব্যাবহার করা যাবে। এই ট্যাবলেটের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে। আপকামিং OnePlus Pad 3 Pro ট্যাবলেটের লঞ্চ ডিটেইলস জানার জন্য এখনও পর্যন্ত কিছু দিনের অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here