599 টাকা দামে পাওয়া যাবে 60 ঘন্টা ব্যাটারি লাইফ! লঞ্চ হল Lyne ব্র্যান্ডের নতুন TWS এবং নেকব্যান্ড

ভারতে Lyne Originals তাদের অডিও প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন দুটি ইয়ারবাড লঞ্চ করেছে। কোম্পানি তাদের CoolPods 11 Pro ট্রু ওয়্যারলেস ইয়ারবাড এবং Rover 14 Pro ওয়্যারলেস নেকব্যান্ড পেশ করেছে। এই দুটি ডিভাইস কম দামে দৈনন্দিন কাজ,কল এবং মিউজিক শোনার জন্য যথেষ্ট ভালো অপশন। এই ডিভাইসদুটিতে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ENC (Environmental Noise Cancellation) মতো ফিচার উপভোগ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক CoolPods 11 Pro ট্রু ওয়্যারলেস ইয়ারবাড এবং Rover 14 Pro ওয়্যারলেস নেকব্যান্ড প্রোডাক্টের ডিটেইলস সম্পর্কে।

Lyne CoolPods 11 Pro TWS ইয়ারবাডে দুর্দান্ত কলিংএর জন্য ENC সাপোর্ট করে, এর ফলে আশেপাশের আওয়াজ অনেকটাই কম পাওয়া যাবে। এতে Bluetooth 5.4 কানেক্টিভিটি রয়েছে, এটি স্টেবল কানেকশন এবং কম লেন্টেন্সি দিতে সাহায্য করবে। একইসঙ্গে এই ইয়ারবাডে Clarity Mode দেওয়া হয়েছে, এর ফলে ইউজাররা দুর্দান্ত এক্সপিরিয়েন্স করতে পারবেন।

পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে CoolPods 11 Pro ইয়ারবাডে একটি শক্তিশালী ডিভাইস। এতে চার্জিং কেস সহ 60 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক উপভোগ করা যাবে। একইভাবে এতে Type-C চার্জিং সাপোর্ট করে এবং টাচ কন্ট্রোলের সাহায্যে মিউজিক, কল এবং অন্যান্য ফাংশন খুব সহজেই ম্যানেজ করা যায়। এছাড়া রিমোট ক্যামেরা ট্রিগার এবং ভয়েস-চেঞ্জিং ফাংশন এর মতো ফিচার রয়েছে। এই ডিভাইসটি হাই-গ্লাস ফিনিশ এবং অ্যাগনোমিক ইন-ইয়ার ফিট সহ পেশ করা হয়েছে। এই ইয়ারবাডটি ব্লু, গ্রিন এবং ব্ল্যাক কালার অপশনে সেল করা হবে।

Lyne Rover 14 Pro ওয়্যারলেস নেকব্যান্ডটি দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের জন্য হালকা এবং কমফার্টেবল সহ ডিজাইন করা হয়েছে। এতে ENC ফিচার দেওয়া হয়েছে, এর ফলে কলের সময় দুর্দান্ত ভয়েস ক্ল্যারিটি পাওয়া যায়। এই নেকব্যান্ডটির বিশেষত্ব হল ম্যাগনেটিক ইয়ারবাড ডিজাইন, এর ফলে ইয়ারবাডগুলি একইসঙ্গে জোড়া লাগালে অটোমেটিক ডিভাইস অফ হয়ে যাবে এবং আলাদা করলে আবার অন হয়ে যাবে।

Rover 14 Pro ওয়্যারলেস নেকব্যান্ডটিতে 50 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যায় এবং Type-C ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ফিজিক্যাল কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে, এর সাহায্যে পাওয়ার, ভলিউম এবং ট্রেক খুব সহজেই কন্ট্রোল করা যায়। একইসঙ্গে নেকব্যান্ডটিতে LED ইনডিকেটর রয়েছে, এর ফলে কানেক্টিভিটি এবং চার্জিং স্টেটস সম্পর্কে জানা যায়। এই ওয়্যারলেস নেকব্যান্ডটি টেক্সচার্ড ফিনিশ এবং কার্বন-ফাইবার স্টাইল ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটি ব্লু, অলিভ (গ্রিন) এবং ব্ল্যাক কালার অপশনে সেল করা হবে।

CoolPods 11 Pro TWS ইয়ারবাডের দাম মাত্র 599 টাকা রাখা রয়েছে, তবে Rover 14 Pro ওয়্যারলেস নেকব্যান্ডটি 449 টাকা দামে কেনা যাবে। ভারতের গুরুত্বপূর্ণ রিটেইল স্টোরের এই প্রোডাক্টদুটি সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here