লিক হল iQOO Neo 11 Pro এবং Neo 11 Pro+ ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হতে পারে ফিচার

খুব তাড়াতাড়ি iQOO তাদের Neo সিরিজের পরিধি বিস্তার করতে পারে। লিক অনুযায়ী কোম্পানি শীঘ্রই চীনে তাদের Neo 11 সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে। এই ফোনদুটি iQOO Neo 11 Pro এবং iQOO Neo 11 Pro+ নামে লঞ্চ করা হতে পারে। মনে করিয়ে দিই কোম্পানির পক্ষ থেকে গত বছর অর্থাৎ 2025 সালের অক্টোবর মাসে Neo 11 সিরিজের সূচনা করা হয়েছিল। এবার এই সিরিজেই Pro মডেল পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনদুটির ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী, iQOO Neo 11 Pro এবং Neo 11 Pro+ ফোনদুটিতে 6.83-ইঞ্চির 2K LTPS ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে, যা হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনগুলিতে 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে, যা নিঃসন্দেহে এই সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য। উভয় ফোনে মেটাল মিডল ফ্রেম এবং 3D আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটির ব্যাটারি সেগমেন্টে বড়সড় আপগ্রেড করা হতে পারে। এই ফোনদুটিতে সিলিকন বেসড ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এই ব্যাটারির ক্যাপাসিটি “8” থেকে শুরু হতে পারে, অর্থাৎ এতে 8000mAh বা আরও বড় ব্যাটারি যোগ করা হতে পারে। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন তাদের এই ফোনগুলি যথেষ্ট পছন্দ হবে।

কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনে আলাদা আলাদা প্রসেসর দেওয়া হতে পারে। এর মধ্যে একটি ফোনে Qualcomm এর Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হতে পারে এবং অপরটিতে MediaTek এর Dimensity 9500 চিপসেট থাকতে পারে। এখনও পর্যন্ত ফোনগুলির নাম কনফার্ম নয়, তবে Snapdragon ভেরিয়েন্টটি Neo 11 Pro এবং Dimensity মডেলটি Neo 11 Pro+ নামে বাজারে আনা হবে বলে শোনা যাচ্ছে।

iQOO Neo 11 Pro সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব 2K রেজোলিউশন সহ ডিসপ্লে হবে বলে জানা গেছে। এই প্রাইস সেগমেন্টে সচরাচর এই ডিসপ্লে দেখা যায় না। মনে করিয়ে দিই বর্তমান iQOO Neo 11 ফোনে 6.82-ইঞ্চির 2K OLED ডিসপ্লে, Snapdragon 8 Elite প্রসেসর এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,500mAh ব্যাটারি রয়েছে। তাই আপকামিং ফোনদুটিতে এর চেয়েও বড় আপগ্রেড দেখা যেতে পারে।

রিপোর্টে আরও বলা হয়েছে নতুন Neo 11 সিরিজ লঞ্চের পর বর্তমান Neo 11 সিরিজ ডিসকন্টিনিউ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে 2026 সালে ভারতের বাজারে Neo সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হবে না বলে জানা গেছে। অর্থাৎ এই আপকামিং ফোনগুলি শুধুমাত্র চীনে লঞ্চ করা হতে পারে।

আপকামিং iQOO Neo 11 সিরিজের ফোনগুলি বড় ব্যাটারি, হাই-এন্ড পারফরমেন্স এবং প্রিমিয়াম ডিসপ্লে সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে সুন্দর অপশন হয়ে উঠতে পারে। যারা চীনে রয়েছেন তাঁরা এই ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here