লিক হল vivo V70 FE ফোনের MRP, লঞ্চের আগেই প্রকাশ্যে এল ফোনটির ভারতীয় দাম

2 এপ্রিল ভারতের বাজারে vivo V70 FE 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানোর আগেই ফোনটির দাম প্রকাশ্যে এসেছে। আপকামিং vivo V70 FE ফোনটির রিটেইল বক্স লিক হয়ে গেছে এবং এই বক্সে ফোনটির MRP লেখা রয়েছে। টিপস্টার সঞ্জু চৌধুরী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ফোনটির বক্স শেয়ার করেছেন। এখানে ফোনটির BOX এ MRP ₹41,999 লেখা রয়েছে।

লিক হওয়া রিটেইল বক্সে vivo V70 FE 5G ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখা গেছে। এই ফোনের এমআরপি (ম্যাক্সিমাম রিটেইল প্রাইস) 41,999 টাকা প্রিন্ট রয়েছে। জানিয়ে রাখি এটি ফোনের সর্বোচ্চ খুচরো মূল্য অর্থাৎ ম্যাক্সিমাম রিটেইল প্রাইস এবং সাধারণত যে কোনো প্রোডাক্ট MRP এর চেয়ে কম দামেই বিক্রি করা হয়। তাই vivo V70 FE ফোনটির 8GB RAM+128GB স্টোরেজ অপশন 37,999 টাকা বা 38,999 টাকা দামে সেল করা হতে পারে বলে আমরা মনে করছি।

ভিভো V70 সিরিজের আপকামিং vivo V70 FE ফোনটি তৃতীয় মডেল হতে চলেছে। এই vivo V70 5G ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 45,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে vivo V70 Elite ফোনটির প্রাথমিক দাম 51,999 টাকা (8GB+256GB) রাখা হয়েছিল। এই 5G ফোনের 12GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 56,999 টাকা এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 61,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

vivo V70 FE ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7360 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। vivo V70 FE ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হবে এবং ফোনটিতে LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ ফিচার দেওয়া হয়েছে।

আপকামিং ভিভো ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 449PPI এবং 1900nits ব্রাইটনেস সহ ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য vivo V70 FE ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W FlashCharge ফিচার যোগ করা হয়েছে।

আপকামিং Vivo V70 FE ফোনটি এই সিরিজের প্রথম 200MP ক্যামেরা সহ স্মার্টফোন। এই ফোনের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 92ডিগ্রী এফওভি ও এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ফ্রন্ট সাপোর্ট করে। এই ফোনটির সাহায্যে Underwater Photography করা যাবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here