ভারতে Motorola Edge 70 Fusion লঞ্চের পর বেড়ে গেল Edge 60 Fusion 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

ফোনের মূল্যবৃদ্ধির হাত থেকে মোটোরোলাও বেঁচে নেই। এই কোম্পানির স্মার্টফোনের দাম‌ও বাড়ানো হচ্ছে এবং এবার কোম্পানি তাদের Motorola Edge 60 Fusion ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 7400 প্রসেসর সহ স্মার্টফোন এবং এই ফোনটি কেনার জন্য এখন থেকে 1,000 টাকা বেশি দাম দিতে হবে। 12GB RAM সহ এই 5G ফোনটির নতুন দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ভেরিয়েন্টলঞ্চ প্রাইসদাম বেড়েছেসেলিং প্রাইস 
8GB RAM + 128GB Storage20,999 টাকা1,000 টাকা21,999 টাকা
8GB RAM + 256GB Storage22,999 টাকা1,000 টাকা23,999 টাকা
12GB RAM + 256GB Storage24,999 টাকা1,000 টাকা25,999 টাকা

 

Motorola Edge 60 Fusion ফোনটির 8GB RAM + 128GB Storage সহ বেস মডেল 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন থেকে এই মডেলটি কেনার জন্য 21,999 টাকা দাম দিতে হবে। এই ফোনটির 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের দাম 22,999 টাকা থেকে বাড়িয়ে 23,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনের 12GB + 256GB টপ মডেল 24,999 টাকা দামে পেশ করা হয়েছিল, যা এখন 25,999 টাকা দামে সেল করা হবে। Motorola Edge 60 Fusion ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে।

Motorola Edge 60 Fusion ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করার আগে জানিয়ে রাখি এই মাসেই ভারতের বাজারে Motorola Edge 70 Fusion ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 26,999 টাকা, যা Edge 60 Fusion ফোনের চেয়ে 5,000 টাকা বেশি। এক‌ইভাবে এই নতুন ফোনটির 12GB + 256GB মডেলের দাম 32,999 টাকা, যা এই এক‌ই কনফিগারেশন সহ Edge 60 Fusion ফোনের 25,999 টাকা দামের তুলনায় 7,000 টাকা বেশি। দেখাই যাচ্ছে দামের দিক থেকে Motorola Edge 60 Fusion ফোনটি এখনও দারুণ একটি অপশন। এছাড়াও শপিং সাইটে এই ফোনটির দামে অফার‌ও পাওয়া যাবে।

Motorola Edge 60 Fusion ফোনে প্রসেসিঙের জন্য 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি নতুন Edge 70 Fusion ফোনে Snapdragon 7s Gen 4 চিপসেট যোগ করা হয়েছে, যা 2.7GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 11,49,292 AnTuTu স্কোর পেয়েছে। অপরদিকে Edge 60 Fusion ফোনের আনটুটু স্কোর 6,92,185। এই দুটি ফোনেই Moto Gestures এবং AI ফিচার রয়েছে।

Motorola Edge 60 Fusion 5G ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির সুপার এইচডি+ 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 446ppi এবং 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং, অ্যাকোয়া টাচ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i লেয়ার রয়েছে। Water Touch 3.0 ফিচারের দৌলতে ভেজা হাতেও এই ফোনটি ব্যাবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 Fusion 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP LYT 700C প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 120° FoV সহ 13MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং থার্ড 3-ইন-1 লাইট সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Motorola Edge 60 Fusion ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 11 ঘন্টা, 2 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। জানিয়ে রাখি নতুন Edge 70 Fusion ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং এই ফোনটি 17 ঘন্টা, 34 মিনিট ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর অর্জন করেছে। অর্থাৎ এদিক থেকে Edge 70 Fusion ফোনটি এদিক থেকে আগের মডেলের তুলনায় বেশি শক্তিশালী। উভয় ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 68W TurboPower ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

মিড বাজেট স্মার্টফোন হিসাবে Motorola Edge 60 Fusion এবং Motorola Edge 70 Fusion ফোনের দামে যথেষ্ট পার্থক্য রয়েছে। ক্যামেরার দিক থেকে এই দুটি ফোন প্রায় একই রকম। Edge 70 Fusion ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসরের ক্ষেত্রে 19-20 তফাৎ। ব্যাটারি সেগমেন্টের দিক থেকে ফোনদুটির পার্থক্য চোখে পড়ার মতো।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here