মূল্যবৃদ্ধির আগে 7000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ 5G ফোনে পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইলস

মোবাইল ফোনের দাম ক্রমশ বাড়ছে এবং সমস্ত স্মার্টফোন কোম্পানিই তাদের ফোনের দাম বাড়িয়ে চলেছে। মোটোরোলাও তাদের ‘জি’ সিরিজের কয়েকটি ফোনে প্রাইস হাইক ঘোষণা করে দিয়েছে। তবে কোম্পানির সস্তা Motorola G57 Power ফোনটি কম দামে সেল করা হচ্ছে। 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ এই ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।

Motorola G57 Power 5G ফোনটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্ট সহ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। জানিয়ে রাখি এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে।জানিয়ে রাখি এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। ফ্লিপকার্টে ICICI এবং Axis ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 1 হাজার টাকার ছাড় পাওয়া যাবে। অন্যদিকে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে HDFC এবং SBI কার্ডের ব্যাবহার করে ফোনটি কিনলে 1,000 হাজার টাকার ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

জানিয়ে রাখি 1 এপ্রিল Motorola G57 Power 5G ফোনটির দাম বাড়িয়ে 15,999 টাকা রাখা হবে। অর্থাৎ বর্তমানে ফোনটি ডিসকাউন্ট সহ কিনলে, এর ইফেক্টিভ প্রাইস 13,999 টাকা হবে। আপাতত এই কম দামের 5G ফোনটি 2 হাজার টাকার চেয়েও কম দামে কেনার সুযোগ রয়েছে। Motorola G57 Power 5G ফোনের ডিল এবং অফার সহ স্মার্টফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:

মোটোরোলা/ ফ্লিপকার্টে

Moto G57 Power স্মার্টফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য স্মার্টফোনে 33W TurboPower চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 15 ঘন্টা, 18 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

Moto G57 Power স্মার্টফোনটিতে 6.72 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1050-নিট হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Gorilla Glass 7i প্রোটেকশন এবং IP64 রেটিং ও MIL-STD-810H মিলিটারি সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এর ফলে জল ও ধুলোর মতো যেকোনো কঠিন পরিস্থিতি থেকে সুরক্ষিত থাকবে।

MOTOROLA g57 power 5G স্মার্টফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি 2.4 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে 8GB LPDDR4X RAM রয়েছে, যা RAM Boost ফিচারের মাধ্যমে 24GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এতে 128GB ইনবিল্ড স্টোরেজ রয়েছে। একইভাবে স্মার্টফোনটি Android 16 সহ লঞ্চ করা হয়েছে।

কম দামের স্মার্টফোনে অসাধারণ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর এবং 119.5° ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফ্রন্টে 8MP ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here