বেড়ে গেছে Redmi Note 15, Redmi 15 এবং 15C স্মার্টফোনের দাম, 3,000 টাকা পর্যন্ত হয়েছে প্রাইস হাইক

বিভিন্ন ফোনের ওপর স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ক্রমবর্ধমান খরচ বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। এবার Redmi ভারতের বাজারে তাদের বেশ কয়েকটি জনপ্রিয় ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির অফিসিয়াল স্কিম ডকুমেন্ট অনুযায়ী, 2026 সালের 1 এপ্রিল থেকে Redmi Note 15 5G, Redmi 15 5G এবং Redmi 15C 5G ফোনগুলি নতুন দামে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 15, Redmi 15 এবং 15C স্মার্টফোনের দাম বৃদ্ধির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Redmi Note 15 5G ফোনটির 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 22,999 টাকা থেকে বাড়িয়ে 24,999 টাকা রাখা হয়েছে। অর্থাৎ 2,000 টাকা পর্যন্ত ফোনের এই ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে 8GB + 256GB স্টোরেজ অপশন 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে দাম বাড়িয়ে 27,999 টাকা হয়েছে। অর্থাৎ 3,000 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।

Redmi 15 5G ফোনটির 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 16,499 টাকা থেকে 2,000 বাড়িয়ে 18,499 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ফোনটির 8GB + 128GB স্টোরেজ অপশন 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে এটি 20,499 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ এই ভেরিয়েন্টের দাম 2,500 টাকা বৃদ্ধি পেয়েছে। একইভাবে 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,499 টাকা থেকে বেড়ে 22,499 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই ভেরিয়েন্টের দাম 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এন্ট্রি-লেভেল সেগমেন্টে লঞ্চ হওয়া Redmi 15C 5G ফোনটির দাম বাড়ানো হয়েছে। একইসঙ্গে ফোনের 4GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা থেকে বাড়িয়ে 15,499 টাকা রাখা হয়েছে। অর্থাৎ 1,500 টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 15,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে দাম বেড়ে 17,499 টাকা এবং 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা থেকে বেড়ে 19,499 টাকা হয়ে গেছে। অর্থাৎ সমস্ত স্টোরেজ অপশনের দাম যথাক্রমে: 2,000 এবং 2,500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন প্রাইস অনুযায়ী এই Redmi ফোনগুলির দাম 1,500 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 2026 সালের 1 এপ্রিল থেকে নতুন দাম জারি করা হয়েছে এবং সমস্ত চ্যানেলে মাধ্যমে নতুন দামে ফোনগুলি সেল করা হবে।

জানিয়ে রাখি শুধুমাত্র রেডমি নয়, বরং স্মার্টফোন কম্পোনেন্টের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে অন্যান্য ব্র্যান্ড‌ও দাম বাড়িয়ে চলেছে। এর থেকে আভাস পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে স্মার্টফোনের দাম আরও বাড়ানো হতে পারে।

যারা ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইন এবং স্টেবল ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন, উপরক্ত ফোনগুলির মধ্যে Redmi Note 15 5G ফোনটি মূলত সেইসব ইউজারদের জন্য ভালো অপশন হবে। যেসব ইউজাররা বাজেট রেঞ্জে বড় ব্যাটারি এবং স্মুথ ডিসপ্লে সহ হেভি ইউজের জন্য ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য Redmi 15 5G ফোনটি একটি দারুণ অপশন হতে পারে।

যারা এই স্মার্টফোনগুলি কিনতে চাইছেন, তাঁরা বর্তমানে দামের কথা চিন্তা করে অন্যান্য ব্র্যান্ডের অপশনগুলি দেখতে পারেন। কারণ এই ফোনগুলির দাম 1,500 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত বাড়ানোর পর, একই প্রাইস রেঞ্জে দারুণ অপশন পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here