গত সপ্তাহে রিয়েলমি জানিয়েছিল ভারতে তাদের লো-বাজেট Narzo 100 Lite 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। শপিং সাইট আমাজনে আপকামিং ফোনের প্রোডাক্ট পেজে realme Narzo 100 Lite 5G ফোনটি টিজ করা হয়েছিল। এখনও কোম্পানির পক্ষ থেকে realme Narzo 100 Lite 5G ফোনটির লঞ্চ ডেট জানানো হয়নি, তবে সম্প্রতি লিকের মাধ্যমে লঞ্চের আগেই realme Narzo 100 Lite 5G ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
টিপস্টার প্যাশনেটগীক্জ ওয়েবসাইটের মাধ্যমে realme Narzo 100 Lite 5G ফোনটির স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানানো হয়েছে রিয়েলমি ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0গীগাহার্টস থেকে 2.2গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
জানিয়ে রাখি গতবছর realme Narzo 80 Lite 5G ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি প্রাথমিক 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়ে নতুন Narzo ফোনের বিশেষ কোনো আপডেট পাওয়া যাবে না। অন্যদিকে মূল্যবৃদ্ধির যুগে আপকামিং স্মার্টফোনের দাম 13 হাজার থেকে 15 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।
লিক অনুযায়ী realme Narzo 80 Lite 5G ফোনটি 6.8-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। আমরা মনে করছি এটি অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট হবে, ফলে বেশ কিছু অ্যাপ ওপেন পীক সহ কাজ করে এবং নর্মাল ইউজের জন্য 120Hz রিফ্রেশ রেট থাকবে।
realme Narzo 80 Lite ফোনটি 6,000এমএইএচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে আপকামিং Narzo 100 Lite 5G ফোনটি ভারতের বাজারে 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এই সস্তা 5জি ফোনের বিশেষত্ব হল বড় ব্যাটারি। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে কমপক্ষে 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফোনটিতে Bypass charging ফিচার থাকতে পারে।
লিক তথ্য অনুযায়ী ফটোগ্রাফির জন্য realme Narzo 80 Lite 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এই সেটআপে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে এই রেজোলিউশন অত্যন্ত কম বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ফোনটির ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে realme Narzo 100 Lite 5G ফোনটি MIL-STD-810H মিলিটারি-গ্রেড শক প্রুফ বডি এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী realme Narzo 100 Lite 5G ফোনটিতে AI features থাকবে। এই স্মার্টফোনটি 4 বছরের ল্যাগফ্রি এক্সপিরিয়েন্স সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী ভারতের বাজারে ফোনটি 4GB RAM + 64GB Storage, 4GB+128GB এবং 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট সহ সেল করা হতে পারে।












